IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পরুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত‘আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য’রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকেআইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছারায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িবেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানস্ত্রী আত্মহত্যার মামলায় অভিনেতা আলভীর ২ দিনের রিমান্ডচাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত১২ বছর পর নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ নানারচাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কাকুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্পবগুড়া স্বাচিপের সভাপতি ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগের বিভিন্ন পৌরসভার বর্জ্য শাখায় কর্মরত কর্মচারীদের জন্য আয়োজিত তিন দিনব্যাপী বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবন পরিদর্শনে আসেন। এ উপলক্ষে বুধবার বিকেলে নগর ভবনের সিটি হলরুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে তারেক রহমান নগরবাসীর সেবা সুনিশ্চিত করতে আমাকে দায়িত্ব প্রদান করেছেন। আমরা পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব, সবুজ ও স্বাস্থ্যকর নগরী গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। রাসিকের নিয়মিত বর্জ্য সংগ্রহ করে অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় আলাদা ব্যবস্থা রয়েছে।

রাসিক প্রশাসক প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা নিজ নিজ কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে জনগণের সেবার মান আরও বৃদ্ধি করতে হবে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় নতুন ধারণা ও কার্যকর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে নিজ নিজ পৌরসভাকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

মতবিনিময় সভায় প্রশিক্ষণার্থীরা রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় করেন এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের তথ্যচিত্র উপস্থাপন করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

সভায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহমুদা পারভীন, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম সহ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ