IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিচাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া ১১জন বাংলাদেশীকে পরিবারের নিকট হস্তান্তরপিস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিতসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতফুলবাড়ীতে মাদক বিক্রেতাদের দৌরাত্ম্য, ভাঙচুর করা হচ্ছে বাড়ির সিসি ক্যামেরাকারা কর্তৃপক্ষ এরফানের ফাঁসি স্থগিতের কথা জানিয়েছেপোরশায় চার আসামী গ্রেপ্তারপোরশায় দুস্থ প্রতিবন্ধদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণপোস্টাল ব্যালটে অনিয়ম, নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিন আহমেদেরসুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি: ড. বদিউল আলম মজুমদার
Home >> জাতীয় >> টপ নিউজ >> দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে আজ রোববার দেশে ফিরছেন। তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস সম্মেলনে যোগদানের জন্য এই সফরে যান। ২২ থেকে ২৪ আগস্ট এই সম্মেলন হয়।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইট গতকাল দুপুর ২টায় (স্থানীয় সময়) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়।

প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও একমাত্র মেয়ে সায়মা ওয়াজেদ তার সঙ্গে রয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টা যাত্রাবিরতির পর আজ সকাল ৮টা ৪০ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রী বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগ নেতারা তার সঙ্গে তার সফরকালীন বাসস্থান জোহানেসবার্গের হিলটন স্যান্ডটন হোটেলে সাক্ষাৎ করেন।

১৫তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে ২২ আগস্ট রাতে জোহানেসবার্গে পৌঁছেন প্রধানমন্ত্রী।

দক্ষিণ আফ্রিকা আয়োজিত ১৫তম ঐতিহাসিক ব্রিকস শীর্ষ সম্মেলনে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা যোগদান করে। কভিড-১৯ মহামারির প্রদুর্ভাব এবং পরবর্তী সময়ে বিশ্বব্যাপী বিধি-নিষেধের পর এটিই প্রথম সশরীরে উপস্থিতির ব্রিকস শীর্ষ সম্মেলন।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, চীনের প্রেসিডেন্ট শি চিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডা সিলভা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সম্মেলনে যোগ দেন।

২৩ আগস্ট প্রধানমন্ত্রী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট’-এ প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন। পরে তিনি আফ্রিকার দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত ‘বাংলাদেশ দূত সম্মেলনে’ যোগ দেন। তিনি হিলটন স্যান্ডটন হোটেলে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ব্রিকসের বর্তমান চেয়ারম্যান ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট আয়োজিত রাষ্ট্রীয় ভোজে যোগ দেন।

২৪ আগস্ট তিনি ৭০টি দেশের প্রতিনিধিদের সমন্বয়ে ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক—ফ্রেন্ডস অব ব্রিকস লিডারস ডায়ালগের (ব্রিকস-আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস প্লাস ডায়ালগ) সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষে ভাষণ দেন।

ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার স্যান্ডটন কনভেনশন সেন্টারে শেখ হাসিনা ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডা সিলভা, মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপে জ্যাকিন্টো নিউসি, তানজানিয়ার প্রেসিডেন্ট সাইমা সুল্লুহু ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। একই স্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট দিলমা ভানা রুসেফের মধ্যেও বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, বৈঠকে গণ্যমান্য ব্যক্তিরা শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

সন্ধ্যায় তিনি দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সূত্র: বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031