IMG-LOGO

বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঐক্যবদ্ধ শক্তিকে ধরে রেখে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার আহ্বান এমপি মিলনেরবাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে ঘটনাস্থলেই স্ত্রী নিহতপুঠিয়ায় বেসরকারি ক্লিনিকে অভিযান, জনবল সংকটে একটি বন্ধরাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধনবন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটনসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভাগোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভাতানোরে প্রধান শিক্ষকের ইচ্ছায় চলে স্কুলফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসে আহত ৪‘১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে’মান্দার তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধনসিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছামহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী আলিফ দত্তের হত্যাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে অঙ্গীকার
Home >> জাতীয় >> লিড নিউজ >> বাংলাদেশ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : ১৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ১৫ তলা বিশিষ্ট বাংলাদেশ বার কাউন্সিলে নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২১ অক্টোবর) সকাল ১১টায় ভবনটির উদ্বোধন করেন তিনি।

এর আগে, সকাল সাড়ে ৯টায় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এ সময় অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান এএম আমিন উদ্দিন, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ১৫ তলা বিশিষ্ট ভবনটিতে চারটি লিফট, ফায়ার ফাইটিং ব্যবস্থা, সিসি ক্যামারা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং পুরুষ-নারী-প্রতিবন্ধীদের জন্য পৃথক শৌচাগার রয়েছে।

আইন ও বিচার বিভাগের তত্ত্বাবধানে, গণপূর্ত অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও স্থাপত্য অধিদপ্তরের নকশায় নির্মাত ভবনটিতে পর্যাপ্ত অফিস স্পেস, মিটিং রুম, দুটি কনফারেন্স রুম, রেকর্ড রুম, স্টোর রুম, ওয়েটিং এরিয়া, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, এক্সিবিশন স্পেস, রিসিপশন, রেজিস্ট্রেশন রুম, ব্যাংক, অ্যাকাউন্টস সেকশন, আইটি সেকশন ইত্যাদি রয়েছে। আইনজীবীদের জন্য প্রশিক্ষণ কক্ষ, পাঁচটি ট্রাইব্যুনাল কক্ষ, সুপরিসর মাল্টিপারপাস হল, নারী ও পুরুষের জন্য পৃথক নামাজ কক্ষ রয়েছে।

এছাড়া টিভি লাউঞ্জ, কিচেন ও ডাইনিং হলসহ শতাধিক আইনজীবীর থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রকল্পে আরবরিকালচারের মাধ্যমে ল্যান্ডস্কেপিং করা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সাবস্টেশন ও জেনারেটরের মাধ্যমে পৃথক বৈদ্যুতিক লাইন সংযুক্ত করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031