IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব’সিরিয়ার সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণনিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমানআশুলিয়ায় লরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ নিহত ৭সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতারচাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’র ফাইনাল, চ্যাম্পিয়ন সদর মডেল থানাট্রেনে আগুন রাজধানীর কমলাপুর স্টেশনে‘ইরান ইস্যুতে বড় কিছু ঘটতে যাচ্ছে’সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারসিরাজগঞ্জ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাক্সফোর্স সভাজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাঅভিনেত্রী তামান্নার নিজেকে ভাঙার ব্যস্ততাকাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউররাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূতকাল নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী , জাতিসংঘে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব’

‘ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ এবং শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার উদ্যোগের কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আগামী বছর দেশটির সাধারণ নির্বাচনে অভিবাসন অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠতে পারে এমন প্রেক্ষাপটে রোববার এসব পরিবর্তনের ঘোষণা দেন তিনি।

রোমে মেলোনির দল ব্রাদার্স অব ইতালির (এফডিআই) যুব সংগঠনের জাতীয় উৎসবে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বিদেশি শিক্ষার্থীদের মধ্যে যারা ইতালির শিক্ষা ব্যবস্থায় একীভূত হতে গুরুতর সমস্যায় পড়ছে, তাদের অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করা হবে।

মেলোনি আরও বলেন, ‘যে কেউ ইতালিতে এসে নিজের ভবিষ্যৎ গড়তে চাইলে তাকে আমাদের ভাষা শিখতে হবে, আমাদের সংস্কৃতি বুঝতে হবে এবং আমাদের নিয়মকানুনকে সম্মান করতে হবে।’

সরকার পরিবর্তনগুলো অনুমোদন করার পর তা আইনে পরিণত করতে ৬০ দিনের মধ্যে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে। কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকার পরিচালনা করছে মেলোনির ডানপন্থি প্রশাসন। তবে ২০২৭ সালের নির্বাচনে এফডিআইয়ের চেয়ে আরও ডানপন্থি ন্যাশনাল ফিউচার (এফএন) দলের কাছ থেকে বড় চ্যালেঞ্জ আসতে পারে। ফেব্রুয়ারি থেকে জনমত জরিপে দলটির জনপ্রিয়তা দ্রুত বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জুলাইয়ে স্কুলে বোরকা পরার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিল এফএন।

ইতালিতে বর্তমানে বোরকা বা নিকাব সরাসরি নিষিদ্ধ নয়। ১৯৭৫ সালের একটি আইনে পরিচয় শনাক্ত করা কঠিন করে এমন হেলমেট বা পোশাক পরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে, তবে যৌক্তিক কারণ থাকলে তা অনুমোদিত। ২০০৮ সালের একটি রায়ে বলা হয়, ধর্মীয় বা সাংস্কৃতিক কারণে পুরো মুখ ঢাকা পোশাক পরা যেতে পারে; তবে পরিচয় যাচাইয়ের প্রয়োজন হলে মুখ উন্মুক্ত করতে হবে।

মেলোনির জোট সরকারের অংশীদার অভিবাসনবিরোধী লীগ পার্টিও চলতি বছরের শুরুতে একটি বিল উত্থাপন করেছে। এতে ক্রীড়া আয়োজন বা উপাসনালয়ের মতো নির্দিষ্ট পরিস্থিতি ছাড়া পরিচয় শনাক্ত করা কঠিন করে এমন পোশাক বা হেলমেট নিষিদ্ধ করার প্রস্তাব রয়েছে।

এদিকে, শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যার ওপর আইনি সীমা আরোপের কথাও জানিয়েছেন মেলোনি। তবে ইতালিতে এরই মধ্যে একটি শ্রেণি বা স্কুলে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩০ শতাংশে সীমাবদ্ধ রাখার বিধান রয়েছে। বর্তমানে ইতালির স্কুলগুলোতে মোট শিক্ষার্থীর প্রায় ১২ শতাংশ বিদেশি। নতুন প্রস্তাবে এই সীমা কীভাবে পরিবর্তন করা হবে, সে বিষয়ে মেলোনি বিস্তারিত জানাননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031