IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব’সিরিয়ার সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণনিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমানআশুলিয়ায় লরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ নিহত ৭সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতারচাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’র ফাইনাল, চ্যাম্পিয়ন সদর মডেল থানাট্রেনে আগুন রাজধানীর কমলাপুর স্টেশনে‘ইরান ইস্যুতে বড় কিছু ঘটতে যাচ্ছে’সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারসিরাজগঞ্জ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাক্সফোর্স সভাজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাঅভিনেত্রী তামান্নার নিজেকে ভাঙার ব্যস্ততাকাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউররাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূতকাল নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী , জাতিসংঘে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর
Home >> প্রবাস >> লিড নিউজ >> সিরিয়ার সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ

সিরিয়ার সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর আল-এইস শহরের কাছে একটি সেনাঘাঁটিতে আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে এক ভয়াবহ ও শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রথম বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই সেখানে পরপর আরও বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে, যার ফলে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল, অ্যাম্বুলেন্স এবং জরুরি উদ্ধারকারী দলগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

আলেপ্পোর সিভিল ডিফেন্সের অপারেশন প্রধান ফয়সাল মোহাম্মদ আলী রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়াকে জানিয়েছেন, সেনাঘাঁটি থেকে এখনো ক্রমাগত বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। লাগাতার এই বিস্ফোরণের কারণে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছাতে চরম বাধার সম্মুখীন হচ্ছেন। সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড ইতোমধ্যে বিস্ফোরণস্থলে যাওয়ার সব সড়ক পুরোপুরি বন্ধ করে দিয়েছে।

এছাড়া, আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-ঘারিব স্থানীয় বাসিন্দাদের পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত ঘর থেকে বের না হওয়ার জরুরি আহ্বান জানিয়েছেন।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহু দূর থেকেও এর ভয়াবহতা টের পাওয়া যায়। আলেপ্পোর হামদানিয়াহ এলাকার এক বাসিন্দা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, বিকট শব্দ শোনার পর বাড়ির ছাদে উঠে তারা দূরে আগুনের বিশাল লেলিহান শিখা দেখতে পান।

প্রসঙ্গত, ২০২৪ সালের শেষের দিকে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর এক দশকের গৃহযুদ্ধ থেকে সিরিয়া ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা করলেও দেশটিতে রহস্যময় বিস্ফোরণের ঘটনা থামছেই না। মাত্র কয়েকদিন আগে গত শুক্রবার সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর ইজোর প্রদেশের একটি সেনাঘাঁটিতে অজ্ঞাত কারণে শক্তিশালী বিস্ফোরণে ১১ জন নিহত হন।

এর আগে চলতি মাসের শুরুতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অস্ত্রগুদামে বিস্ফোরণে ১৪ জন নিহত ও ১১ জন আহত হয়েছিলেন। ঠিক এক সপ্তাহ আগে একই এলাকায় গোলাবারুদ বহনকারী একটি যানের বিস্ফোরণে প্রাণ হারান আরও পাঁচজন। পরপর এমন ধারাবাহিক বিস্ফোরণ সিরিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031