IMG-LOGO

বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঐক্যবদ্ধ শক্তিকে ধরে রেখে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার আহ্বান এমপি মিলনেরবাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে ঘটনাস্থলেই স্ত্রী নিহতপুঠিয়ায় বেসরকারি ক্লিনিকে অভিযান, জনবল সংকটে একটি বন্ধরাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধনবন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটনসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভাগোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভাতানোরে প্রধান শিক্ষকের ইচ্ছায় চলে স্কুলফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসে আহত ৪‘১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে’মান্দার তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধনসিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছামহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী আলিফ দত্তের হত্যাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে অঙ্গীকার
Home >> জাতীয় >> লিড নিউজ >> আগামী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপন করব

আগামী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপন করব

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে আগামী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা অচিরেই জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রতিক জ্বালানি সংকট নিয়ে কিছু মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে মন্তব্য করে এদের সম্পর্কে সচেতন থাকতেও সবাইকে আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, আপনাদের যদি পরিকল্পনা থাকে, আসুন জনগণের সামনে উপস্থাপন করুন। কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না। বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট করবেন না।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়ায় পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে রোববার (৯ আগস্ট) এক সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

চলমান জ্বালানি সংকটের সমাধান প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশের জ্বালানি বা বিদ্যুৎ ব্যবস্থা যেটি অপরিকল্পিতভাবে কোটি কয়েক মানুষকে সুবিধা দিয়েছিল, সেটি যদি জনগণের স্বার্থে পরিকল্পনা করতে হয়; স্বাভাবিকভাবে কিছু সময়ের প্রয়োজন। আমরা এরই ভিতরে এই কাজে হাত দিয়েছি। ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশের মানুষের সামনে আগামী ১০ বছরে আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, বিদ্যুৎ ব্যবস্থা কি হবে সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। আমরা পরিকল্পনা দিয়ে সেই কাজ শুরু করব; যাতে স্কুল কলেজ হোক, হাসপাতাল হোক, মিল কারখানা হোক, বাসাবাড়ি হোক, মানুষ ঠিকভাবে যেন বিদ্যুৎ পেতে পারে। গাড়ি, মোটরসাইকেল সবকিছুতে যাতে মানুষ গ্যাস ঠিকভাবে পেতে পারে, সেই পরিকল্পনা আমরা গ্রহণ করব।

এর আগে সকালে কক্সবাজারের মহেশখালীর মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর পরিদর্শন করে হেলিকপ্টারে প্রধানমন্ত্রী বাঁশখালী বাহারছড়ায় যান। পরে প্রধানমন্ত্রী পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ওই অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সদস্যদের হাতে ত্রাণ সামগ্রি ও নতুন টিনের ঘরের চাবি তুলে দেন।

কয়েক হাজার গ্রামবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি সমাবেশে রূপ নেয়।

জ্বালানি সংকট নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে মন্তব্য করে সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, আমরা খেয়াল করেছি, কিছুদিন ধরে কিছু মানুষ এই ব্যাপারে (জ্বালানি ) বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। আপনাদের পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে আসুন জনগণের সামনে উপস্থাপন করুন। কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না, জনগণের শান্তি নষ্ট করবেন না। কারণ পঞ্চাশের উপরে এই দেশের স্বাধীনতা হয়ে গিয়েছে। এখন জনগণের জন্য কাজ করার সময়, দেশ গঠনের জন্য কাজ করার সময়। পৃথিবীর বহু দেশ আমাদের পরে স্বাধীন হয়েছে কিন্তু তারা কাজ করার মাধ্যমে পরিশ্রম করার মাধ্যমে তাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে। আর পিছনে থাকা যাবে না, আর পিছনে পড়ে থাকা যাবে না। এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য জনগণের জীবনমান উন্নত করা। দেশের ভাগ্যের পরিবর্তন করা।

বিএনপি সরকার জনগণের জন্য যেসব পরিকল্পনা গ্রহণ করেছে, তাতে সমর্থন দিতে সবাইকে আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আমরা সবসময় বলি, আমাদের অর্থাৎ বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণের সমর্থন থাকলে আমরা প্রত্যেকটি জনগণের স্বার্থে যত কর্মসূচি নিয়েছি, সবগুলো আল্লাহর রহমতে বাস্তবায়ন করতে সক্ষম হব।

সরকার দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মশক্তিতে রূপান্তর করতে চায় বলেও ইচ্ছা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী বলেন।

তিনি বলেন, যাতে করে প্রত্যেকটি মানুষ দেশ গঠনে ভূমিকা রাখতে পারে, যাতে করে প্রত্যেকটি মানুষ নিজের পরিশ্রমের মাধ্যমে নিজের এবং পরিবারের ভাগ্যের পরিবর্তন করতে পারে। আমরা সেই বাংলাদেশকে গড়ে তুলতে চাই, আমরা সেই বাংলাদেশের জন্য অপেক্ষা করেছি। কিন্তু এটার জন্য অপেক্ষা করে বসে থাকলে চলবে না। কাজ করতে হবে। আমাদের ফসলের উৎপাদন বৃদ্ধি করতে হবে, মিল কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান এবং শিল্পের বিপ্লব আমাদেরকে ঘটাতে হবে। আসুন আজকের এই জনসভায় আমরা সেই শপথ গ্রহণ করে প্রতিজ্ঞা করি যে, বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না। বাংলাদেশের মানুষ এখন সামনের দিকে যাবে, নিজেদের ভাগ্যের পরিবর্তন করবে।

দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে শান্তি শৃঙ্খলা ঠিক থাকতে হবে। আমরা দেখেছি আপনার এলাকায় বা বাজারে যখন কোন গণ্ডগোল হয়, কোন সমস্যা হয় তখন দোকানপাট খোলা থাকে না, বন্ধ থাকে। এই যে ছোট দোকানদার বা ছোট ব্যবসায়ী, তাদের ব্যবসার যাতে ক্ষতি না হয়। দেশীয় বা বিদেশি বিনিয়োগকারী যারা আছে, তারা যখন বিনিয়োগ করবে তারা তো চাইবে, যাতে তার মিল কারখানার উৎপাদিত পণ্য ঠিকভাবে বন্দর নিয়ে যেতে পারে। তার কাঁচামাল যাতে সঠিকভাবে আনতে পারে। রাস্তাঘাটে যাতে শান্তি থাকে। যদি মিল কারখানা না চলে সঠিকভাবে, তাহলে কি কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব? হবে না। যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যদি দেশের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা আমাদেরকে তৈরি করতে হয়, স্কুল কলেজ সুন্দরভাবে তৈরি করতে হয়, শিক্ষকদেরকে যদি ট্রেনিং দিতে হয়, ছাত্রছাত্রীদের যদি নতুন করে বই দিতে হয়, এই সকল ব্যবস্থা যদি করতে হয়, তাহলে আমাদের দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে। একইভাবে সতর্ক থাকতে হবে আমাদেরকে যারা বিভ্রান্ত করতে চায়, তারা যাতে কোন সুযোগ না পায়। কারণ বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায় ক্ষতিগ্রস্ত হবে জনগণ। আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে, দেশকে এগিয়ে নিয়ে যাব? নাকি আমরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত থাকব। নাকি আমরা বিভ্রান্তকারীদের সাথে থাকব। এই ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা জানি বিগত স্বৈরাচার আমলে এই দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে কয়েকটি গুটি সংখ্যক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল। তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, যা এই দেশের মানুষের পক্ষে নয়।

সমাবেশে বাঁশখালী ভেড়িবাঁধ নির্মাণ, লবণের মূল্য নির্ধারণসহ স্থানীয়দের বিভিন্ন দাবির প্রতি ইতিবাচক মনোভাব পোষন করেন প্রধানমন্ত্রী। সমাবেশে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031