IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘ই-কমার্স প্রতিষ্ঠানে আটকে থাকা ২১৪ কোটি টাকা ফেরত দিবে’ বাণিজ্যমন্ত্রী

‘ই-কমার্স প্রতিষ্ঠানে আটকে থাকা ২১৪ কোটি টাকা ফেরত দিবে’ বাণিজ্যমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : ই-কমার্স প্রতিষ্ঠানে গত জুলাই মাসের পর যে টাকা আটকে আছে তা ফেরত দেয়া হবে। এজন্য কাজ করবে বাংলাদেশ ব্যাংক। আগামী তিন মাসের মধ্যে এই ব্যবসায় লাইসেন্স দেয়াসহ সার্বিক বিষয়ে শৃঙ্খলা নিয়ে আসা হবে। আজ সোমবার (২৫ অক্টোবর) বিকেলে সচিবালয়ে ই-কমার্স নিয়ে বৈঠক শেষে এ আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও এফবিসিসিআই সভাপতি মো. জসিমউদদীন।

বৈঠক শেষে জানানো হয়, গত জুলাই মাস থেকে এ পর্যন্ত এসক্রো ব্যবস্থার মাধ্যমে লেনদেন হয়। গেটওয়ে প্রতিষ্ঠানের কাছে আটকে আছে ২১৪ কোটি টাকা। সেই টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ই-কমার্স প্রতিষ্ঠানে যারা নিবন্ধন নেবে না তারা ব্যবসা পরিচালনা করতে পারবে না। ই-কমার্স নিয়ন্ত্রণে একটা সেন্ট্রাল কমপ্লেইন সেন্টার থাকবে। এ জন্য কাজ করছে আইসিটি মন্ত্রণালয়।

টিপু মুনশি বলেন, আইনি প্রক্রিয়ায় যদি যুবক এবং ডেসটিনির টাকা ও সম্পদ ফেরত নেয়া যায় তাহলে দেশের জন্য ভালো। তবে এর পুরোটাই আদালতের হাতে। তাই এটা আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করতে হবে।

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ই-কমার্স খাতের নতুন আইন ও কর্তৃপক্ষের প্রয়োজন নেই। প্রচলিত আইনের মাধ্যমে এ খাত পরিচালনা করা সম্ভব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930