IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিতমহাদেবপুরে ছাত্রদলের ফ্রিমেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতবাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি সাহাবুদ্দিন সাধারণ সম্পাদক টুটুলরাজশাহী মেডিক্যালে চিকিৎসা সেবা নিয়ে জনগনের  অভিযোগ, ইন্টার্নদের কর্মবিরতি, রুগীদের চরম দুর্ভোগবাগমারায় এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনওনিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা, চারজন পুলিশ হেফাজতেনিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থীকু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপোস্থিত ২৭ জন পরীক্ষার্থীগোমস্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৬৩ জনপোরশায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতকুষ্টিয়ায় ছোট ভাইয়ের বড় ভাই নিহততানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালনপুঠিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতজেলা পরিষদের প্রশাসকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> শিশুদের পর্নোগ্রাফিতে উৎসাহিত করতেন তিন তরুণ

শিশুদের পর্নোগ্রাফিতে উৎসাহিত করতেন তিন তরুণ

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা দেশি-বিদেশি মেয়ে শিশুদের অনলাইনে পর্নোগ্রাফিতে উৎসাহিত করতেন।

গ্রেফতাররা হচ্ছেন-বোরহান উদ্দিন (২৬), মো. আব্দুল্লাহ আল-মাহমুদ (২৫) ও মো. অভি হোসেন (২৫)।

গত বৃহস্পতিবার তাদের গ্রেফতারের পর রিমান্ডে নেয় সিটিটিসি। পরে তারা আদালতের কাছে শিশুদের পর্নোগ্রাফিতে উৎসাহিত করার বিষয়টি স্বীকার করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।

সিটিটিসির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ জানান, সম্প্রতি রাজধানীর শাহজাহানপুর, পল্লবী ও রামপুরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি মোবাইল ও তিনটি সিপিইউ জব্দ করা হয়। এ ঘটনায় রমনা থানায় একটি মামলা হয়েছে।

গ্রেফতাররা নিজেদের পরিচয় গোপন করে দেশি-বিদেশি বিভিন্ন উঠতি বয়সী শিশু ও প্রাপ্তবয়স্ক মেয়েদের সঙ্গে পরিচিত হতেন। পরবর্তী সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং ওয়েবসাইটের মাধ্যমে শিশুদের অসামাজিক কাজে উৎসাহিত করে ন্যুড কনটেন্ট সংগ্রহ করে তা বিভিন্ন ওয়েবসাইটে প্রচার করতেন।

শুক্রবার তাদের সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031