IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> জাতীয় >> লিড নিউজ >> খালেদার চিকিৎসার বিষয়ে কূটনীতিকদের জানাল পররাষ্ট্রমন্ত্রী

খালেদার চিকিৎসার বিষয়ে কূটনীতিকদের জানাল পররাষ্ট্রমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বাংলাদেশে অবস্থানরত বিদেশী কূটনীতিকদের ব্রিফ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ সোমবার তিনি কূটনীতিকদের জানান, খালেদা জিয়া দেশের যেকোনো স্থানে বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন এবং তার বিদেশ থেকে যেকোনো চিকিৎসক আনারও অনুমতি রয়েছে।

রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের ড. মোমেন বলেন, ‘(আমি কূটনীতিকদের বলেছি) সরকারের (খালেদার চিকিৎসার বিয়য়ে) কিছুই করার নেই, (তবে) যদি তিনি (খালেদা) চিকিৎসার জন্য বিদেশে যেতে চান তবে তাকে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। তিনি দেশে যে কোনো জায়গায় চিকিৎসা নিতে পারবেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া কারাবন্দী এবং সরকার বাংলাদেশে আইনের শাসন সমুন্নত রাখতে চায়।

খালেদা জিয়ার চিকিৎসার বিষয় ছাড়াও ড. মোমেন আসন্ন বিশ্ব শান্তি সম্মেলন, কপ২৬-এ বাংলাদেশের ভূমিকা, রোহিঙ্গা পরিস্থিতি এবং চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ অন্যান্য চলমান বিষয়ে কূটনীতিকদের ব্রিফ করেন।

পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিকদের বলেন, সরকার দেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

চলমান ইউপি নির্বাচন সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু লোকের অতি উৎসাহের কারণে কিছু সহিংসতা হলেও নির্বাচন অবাধে অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরো বলেন, ‘আমরা নির্বাচনের সময় একটিও প্রাণহানি দেখতে চাই না।’

পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিকদের আগামী ৪ থেকে ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় বিশ্ব শান্তি সম্মেলনের বিষয়ে অবহিত করেন, যেখানে অনেক দেশের প্রতিনিধি যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তিনি কূটনীতিকদের ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর এবং এ বিষয়ে ইউএনএইচসিআরের সঙ্গে বাংলাদেশের চুক্তির বিষয়ে অবহিত করেন।

ড. মোমেন বলেন, সরকার ইতোমধ্যে ১৯ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করেছে এবং সরকার কোনো বাস্তুচ্যুতকে স্থানান্তরের জন্য চাপ দেবে না। কেননা সেখানে উন্নত জীবনযাপন বেছে নেওয়া রোহিঙ্গাদেরই পছন্দ।

বিদেশী কূটনীতিকদের ব্রিফ করার পর পররাষ্ট্রমন্ত্রী সফররত সৌদি আরবের পরিবহন ও লজিস্টিক সার্ভিস মন্ত্রী ইঞ্জিনিয়ার সালেহ বিন নাসের বিন আলী আল-জাসেরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

বৈঠকে ড. মোমেন সৌদি এন্টারপ্রাইজগুলোকে বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান জানান।

জবাবে সৌদি মন্ত্রী জানান, অন্তত ৩০টি সৌদি বেসরকারি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দেয়ার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান।- বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news