IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> যেভাবে তোলা হয়েছিল প্রথম সেলফি

যেভাবে তোলা হয়েছিল প্রথম সেলফি

ধূমকেতু নিউজ ডেস্ক : এলোমেলো চুলের এক যুবক। তার দু’হাত বুকের কাছে রাখা। অবশ্য দৃষ্টি সরাসরি ক্যামেরার দিকে নয়। ফ্রেমের মাঝখানে না থেকে কিছুটা একপাশে রয়েছেন তিনি, সাধারণত সেলফিতে যেমন থাকে।

১৮২ বছর আগে তোলা এই ছবিটিতেই যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেস বিশ্বের প্রথম সেলফি বলে স্বীকৃতি দিয়েছে। লাইব্রেরি অব কংগ্রেসে সংরক্ষিত আছে ছবিটি। ফ্রেমে বাঁধানো ছবিটির নিচে লেখা রয়েছে, বিশ্বের প্রথম আলোকচিত্র যেখানে আলাদা করে আলোর ব্যবহার করা হয়েছে।

বিশ্বের প্রথম এই সেলফি তুলেছিলেন রবার্ট কর্নেলিয়াস নামে এক রসায়নবিদ। অবশ্য তখনও সেলফি নাম পায়নি রবার্টের নিজের তোলা ছবিটি। মাত্র ৩০ বছর বয়সে ছবিটি তুলেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেসের তথ্য অনুযায়ী, রবার্টই বিশ্বের প্রথম সেলফি তুলেছিলেন।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার থাকতেন রবার্টের পরিবার। তার বাবা রূপার তৈরি জিনিসপত্র বিক্রি করতেন। পারিবারিক ঝাড়লণ্ঠনের ব্যবসাও ছিল তাদের।

১৮৩৯ সালে তোলা হয়েছিল রবার্টের এই সেলফি। লাইব্রেরি অব কংগ্রেস লিখেছে, ছবিটি রবার্ট তুলেছিলেন তাদের পারিবারিক ঝাড়লণ্ঠনের দোকানের পেছন দিকে। উজ্জ্বল আলোর জন্য দোকানে ঝোলানো ঝাড়বাতির আলোর ঠিক সামনেই দাঁড়াতে হয়েছিল রবার্টকে। ক্যামেরার লেন্স খুলে টানা ১৫ মিনিট তার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল তাকে। তারপর ছবিটি ওঠে।

সে সময় ড্যাগেরোটাইপ ফটোগ্রাফিতে ছবি তুলতে অনেক সময় লাগত। বেশি সময়ের জন্যই সম্ভবত রবার্টের সেলফিতে তার দৃষ্টি অসাবধানতাবশত ক্যামেরা থেকে সরে যায়। তবে নিখুঁত না হলেও প্রথম সেলফির কৃতিত্ব পেতে অসুবিধা হয়নি রবার্টের।

২০১৩ সালে অক্সফোর্ডের ডিকশনারিতে সেলফি শব্দটি জায়গা পায়। ওই বছরই অক্সফোর্ড বর্ষসেরা শব্দ হিসেবেও ঘোষণা করে সেলফিকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news