IMG-LOGO

রবিবার, ১০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘কৌশলগত ধৈর্যের সময় শেষ, এখন কঠোর পদক্ষেপ’উপজেলা ও পৌর নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থী নাম ঘোষণাগোদাগাড়ীতে বিএমডিএ’র উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন যোগদানকৃত চেয়ারম্যান হাসান জাফির তুহিনতানোরে সাংবাদিক টিপু সুলতানের মায়ের স্মরণে দোয়া ও স্মরণ সভা‘আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়’হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরী থেকে স্পেন যাত্রীদের সরিয়ে নিচ্ছেরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে মুখলেসুর রহমানকে ফুলের শুভেচ্ছা‘পুলিশের যৌক্তিক দাবি পূরণ করা হবে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতেমোহাম্মদপুরে ৯ হত্যা মামলায় নানকসহ ২৮ জনের বিচার শুরুনির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে আমাদেরগ্রাহকদের টাকা নিয়ে উধাও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং !রাণীনগরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলনরাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণের উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পাবনা জেলা আ.লীগের সম্মেলন আজ

পাবনা জেলা আ.লীগের সম্মেলন আজ

ধূমকেতু নিউজ ডেস্ক : সাত বছর ২ মাস পর আজ পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলন ।

এতে নতুন সভাপতি ও সম্পাদক নির্বাচন করা হবে। দুটি পদের জন্য প্রতিদ্বন্দ্বীতা করছেন বিগত কমিটির বেশিরভাগ সিনিয়র ও বর্ষীয়ান নেতারা। এই সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে নবীন- প্রবীণ মিলিয়ে প্রায় দুই ডজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে।

সর্বশেষ ২০১৪ সালের ২০ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সময় তৎকালীন সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুকে সভাপতি ও পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্সকে সাধারণ সম্পাদক করা হয়।

গতবারের মত এবারেও শহরের পুলিশ লাইনস্ মাঠে সম্মেলন হচ্ছে। প্রথম পর্যায়ে শুধু সভাপতি ও সম্পাদক পদ নির্বাচন করা হবে। পরবর্তী সময়ে অন্য পদগুলো নির্ধারণ হবে।

এদিকে সম্মেলনকে ঘিরে পাবনা জেলাজুড়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা- কর্মীদের মধ্যে উৎসব আমেজ চলছে। গোটা শহর পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে। নির্মাণ করা হচ্ছে অনেক তোরণ। রাতে অনেক ভবনে আলোক সজ্জা করা হয়েছে।

দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল বলেন, একটি সফল ও সুন্দর সম্মেলনের জন্য তারা শ্রম দিয়েছেন। সম্মেলনের মাধ্যমে জেলায় দল আরও গতিশীল হবে বলে তিনি বিশ্বাস করেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২০ ডিসেম্বর পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের ১৩ মাস পরে ৯৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটিকে অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় কমিটি। এর মধ্যে ২৫ সদস্যের উপদেষ্টা পরিষদ ছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930