IMG-LOGO

রবিবার, ৩১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এবার হজে গিয়ে ৩৭ বাংলাদেশি মারা গেছেন‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়ানো উচিত হয়নি’পিএসজির বিজয়-উন্মাদনা রূপ নিল সহিংসতায়ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষযেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেনিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিতরাণীনগরে রানারদের অংশগ্রহনে ১০কিলোমিটার দৌড় অনুষ্ঠিতভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি : ভূমিমন্ত্রী মিনুজিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে ছাত্রদলের রক্তদান কর্মসূচিমহাদেবপুরে পারিবারিক বিরোধে দুইভাইকে মারপিটের অভিযোগবাগামারায় শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতসিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজিশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষেরাজশাহীতে পতাকা উত্তোলনঈদে বিনামূল্যে চামড়া ছাড়ানো ও সংরক্ষণেবাঘায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগকুষ্টিয়ায় অটোরিকশা-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়ানো উচিত হয়নি’

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়ানো উচিত হয়নি’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়ানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের রক্ষণশীল সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। একই সঙ্গে, তেহরানের বিরুদ্ধে তার প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে, সে বিষয়েও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

সাক্ষাৎকারে ২০০৩ সালের ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে মার্কিন পররাষ্ট্রনীতির সমালোচনা করেন তিনি। ট্রাম্প বলেন, মার্কিন বাহিনীর বাগদাদ কিংবা তেহরান—কোথাও সামরিক অভিযানে যাওয়া ঠিক হয়নি।

নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরাকে কী ঘটেছিল তা আপনারা দেখেছেন। আমরা সেখানে অত্যন্ত বাজে পারফর্ম করেছি। আমরা যা করেছি তা ছিল চরম বোকামি। সত্যি বলতে, শুরুতেই আমাদের সেখানে যাওয়া উচিত হয়নি। একইভাবে আমাদের ইরানেও জড়ানো উচিত হয়নি।

তবে ইরানে জড়ানো ভুল ছিল উল্লেখ করলেও তেহরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের কারণেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারেনি।

ট্রাম্প বলেন, ইরানের সেই সক্ষমতা (পরমাণু অস্ত্র তৈরির) রয়েছে। আমরা যদি আজ থেকে নয় মাস আগে তাদের ওপর বি-২ বোমারু বিমান দিয়ে আঘাত না করতাম, তবে এতক্ষণে তারা পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যেত। আর তা হলে আজ পুরো গল্পটাই ভিন্ন হতো। তখন হয়তো আপনারা আজকের ইসরায়েলকে দেখতেন না, এমনকি পুরো মধ্যপ্রাচ্যের অস্তিত্বই হুমকির মুখে পড়ত। এরপর তারা (ইরান) যে কোথায় গিয়ে থামত, কে জানে!

সাক্ষাৎকারের একপর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট এক চাঞ্চল্যকর দাবি করেন। তিনি জানান, মার্কিন সামরিক বাহিনী ইরানের সামরিক লক্ষ্যবস্তু বানায়নি, বরং সচেতনভাবেই তাদের রেহাই দিয়েছে।

এর ব্যাখ্যায় ট্রাম্প বলেন, আমরা ইরানের সামরিক বাহিনীকে একপ্রকার ছেড়েই দিয়েছি। কারণ আমাদের মনে হয়েছে, তাদের সামরিক বাহিনী তুলনামূলকভাবে কিছুটা সহনশীল। তবে সেখানে অন্যান্য কিছু পক্ষ রয়েছে যারা চরমপন্থি। আমরা কেবল তাদেরই নিশানা করেছি। আমরা ইরানের নেতৃত্বের বিভিন্ন স্তরকে খতম করেছি, কিন্তু তাদের সামরিক বাহিনীকে স্পর্শ করিনি।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও যোগ করেন, আমার এই কথা শুনলে মানুষ হয়তো অবাক হবে। কিন্তু অতীতে এমন অনেক যুদ্ধ হয়েছে যেখানে প্রতিপক্ষের সবকিছু একেবারে গুঁড়িয়ে দেওয়ার ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যার ফলে একটি দেশ পরবর্তী ৪০ বছরেও আর ঘুরে দাঁড়াতে পারে না। আমরা সেই ভুল করতে চাইনি।

সূত্র: আল-জাজিরা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news