IMG-LOGO

শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মার্ক এঞ্জেলো রিভার আওয়ার্ডপাওয়ায় গবেষক মাহবুব সিদ্দিকী সংবর্ধনারাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিতভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে আম ব্যবসায়িদের মারধরের ঘটনায় আটক-১০সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে অভিযানগোমস্তাপুরে আম ব্যবসায়িদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন‘আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না’নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষকসিরাজগঞ্জ শহরের সয়াধানগড়ায় নিজের হাতে লাগানো গাছের সাথে আবুল কালাম আজাদনওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি–সুবর্ণজয়ন্তী,বিশ্ব শিশু সপ্তাহ সমাপনীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রকুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরাজার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জী
Home >> টপ নিউজ >> প্রবাস >> প্রায় অর্ধশত রাষ্ট্র ও সরকারপ্রধানের উপস্থিতিতে চলছে আবের অন্ত্যেষ্টিক্রিয়া

প্রায় অর্ধশত রাষ্ট্র ও সরকারপ্রধানের উপস্থিতিতে চলছে আবের অন্ত্যেষ্টিক্রিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : কঠোর নিরাপত্তার মধ্যে অতীত-বর্তমান প্রায় অর্ধশত রাষ্ট্র ও সরকারপ্রধানের উপস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে জাপান।

মঙ্গলবার তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ৭০০ বিদেশি অতিথি পূর্ব এশিয়ার দেশটিতে পৌঁছেছেন। খবর বিবিসির।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লং, অস্ট্রেলিয়ার অ্যান্থনি আলবানিজ, ভিয়েতনামের প্রেসিডেন্ট নগুয়েন ফুক, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সো, ফিলিপিন্সের ভাইস প্রেসিডেন্ট সারা দুতের্তে-কার্পিও, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট মা’রুফ আমিন এবং ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলেরও এ অনুষ্ঠানে থাকার কথা।

শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষ্যে অনুষ্ঠানস্থলের আশপাশে কঠোর নিরাপত্তা।

টোকিওর কেন্দ্রস্থলে খেলাধুলা ও কনসার্টের জন্য খুবই পরিচিত নিপ্পন বুদোকানে আবের শেষকৃত্যে সব মিলিয়ে প্রায় ৪ হাজার ৩০০ অতিথি থাকবেন বলে জানানো হয়।

স্থানীয় সময় দুপুর ২টা থেকে এই অনুষ্ঠান শুরু হয়, তবে বাইরে কিছু নির্দিষ্ট স্ট্যান্ড করে দেওয়া হয়েছে, যেখানে সকাল ১০টা থেকেই জনসাধারণ ফুল দিয়ে আবের প্রতি শ্রদ্ধায় শামিল হন।

অবশ্য নির্ধারিত সময়ের আগে থেকেই সেসব স্ট্যান্ডে জনসাধারণ শ্রদ্ধা জানানো শুরু করেছে।

অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রায় এক হাজার সেনা দায়িত্ব পালন করছে। সামরিক বাহিনীর অনার গার্ড আবেকে স্যালুট জানাতে কামান থেকে ছুটেছে ১৯টি ফাঁকা গোলা।

রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া নির্বিঘ্নে করতে বুদোকানের আশপাশের সব সড়ক মঙ্গলবার ভোরের আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে।

সকালে ওই এলাকায় ব্যাপক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে, বাহিনীটির অনেক সদস্যকে জাপানের অন্যান্য অংশ থেকেও আনা হয়েছে।

নিপ্পন বুদোকানসংলগ্ন বিভিন্ন স্কুল বন্ধ করে দেওয়ায় অভিভাবকদের অনেকে ক্ষোভ জানিয়েছেন। কাছাকাছি অনেক অফিসের কর্মীরা জানিয়েছেন, তাদের মঙ্গলবার এ সপ্তাহের ছুটি নিতে বাধ্য করা হয়েছে।

অনেকেই সাবেক এ প্রধানমন্ত্রীকে কেন রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া দিতে হবে সেই প্রশ্ন তুলছেন, জাপানে সাধারণত রাজপরিবারের সদস্যদেরই রাষ্ট্রীয়ভাবে অন্ত্যেষ্টিক্রিয়া হয়।

অনেকে এ অন্ত্যেষ্টিক্রিয়ার বিপুল ব্যয় নিয়েও ক্ষুব্ধ। তাদের ভাষ্য— আবেকে শ্রদ্ধা জানাতে বিরাট অংকের খরচ না করে সেই অর্থ শিজুয়োকাতে টাইফুনে ক্ষতিগ্রস্তদের পেছনে ব্যয় করা উচিত ছিল।

বিক্ষোভকারীরা মঙ্গলবারও দেশজুড়ে নানান কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে বলে জানিয়েছে বিবিসি।

জাপানের পশ্চিমাঞ্চলের নারা শহরে দলের এক নির্বাচনি প্রচারসভায় বক্তৃতা দেওয়ার সময় জুলাইয়ের ৮ তারিখ বন্দুকধারীর গুলিতে নিহত হন আবে।

হাতে বানানো বন্দুক দিয়ে খুব কাছ থেকে তাকে গুলি করা হয়। বন্দুকধারী পরে জানান, বিতর্কিত একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে আবের মাখামাখি এবং তাদের প্রচার-প্রসারে তার ভূমিকায় ক্ষুব্ধ হয়েই সাবেক জাপানি প্রধানমন্ত্রীকে গুলি করার সিদ্ধান্ত নেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930