IMG-LOGO

রবিবার, ৩১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেনিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিতরাণীনগরে রানারদের অংশগ্রহনে ১০কিলোমিটার দৌড় অনুষ্ঠিতভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি : ভূমিমন্ত্রী মিনুজিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে ছাত্রদলের রক্তদান কর্মসূচিমহাদেবপুরে পারিবারিক বিরোধে দুইভাইকে মারপিটের অভিযোগবাগামারায় শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতসিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজিশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষেরাজশাহীতে পতাকা উত্তোলনঈদে বিনামূল্যে চামড়া ছাড়ানো ও সংরক্ষণেবাঘায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগকুষ্টিয়ায় অটোরিকশা-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধেরকুষ্টিয়ায় সন্তানকে নদীতে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা, মা জীবিত উদ্ধার, নিখোঁজ শিশুএবার কানাডার বিশ্বকাপ দল ঘোষণাজিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানআজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ২ ভাই নিহত

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ২ ভাই নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : কক্সবাজার শহরের বাসটার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্কাতর্কির পর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই ভাই নিহত হয়েছেন। 

সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া প্রাথমকি বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম।

নিহতরা হলেন— কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা পূর্ব লারপাড়া এলাকার আবদুল হামিদ মনু ড্রাইভারের ছেলে কায়সার হামিদ (২৮) ও নুরুল হুদা জুনু ড্রাইভারের ছেলে শহিদুল ইসলাম ওরফে সাইদুল (৩০)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, ঝিলংজা প্রাথমিক বিদ্যালয়ের পাশের মাঠে রাতে খেলছিল একদল কিশোর। সেই সময় কায়সার ও সাইদুল গিয়ে কিশোরদের ব্যাট নিয়ে খেলার চেষ্টা চালান। তখন এলাকার খলিলুর রহমানের ছেলে আতিক নামে এক কিশোর তাদের সঙ্গে অশালীন আচরণ করলে কায়সার ও সাইদুল তাকে মারধর করেন। এর পর আতিক বাড়ি গিয়ে বিষয়টি জানালে তার বড় ভাই জয়নাল, কামাল ও চাচাতো ভাই মিজানসহ অন্যরা ধারালো দা, ছুরি নিয়ে বের হন। পথে কায়সার ও সাইদুলকে পেয়ে তাদের ওপর হামলা চালান তারা।

একপর্যায়ে দুজনের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। রক্তাক্ত অবস্থায় তারা মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান কায়সার ও সাইদুল।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমান বলেন, ছুরিকাহত হওয়া তিনজনকে রাত পৌনে ১২টার দিকে হাসপাতালে আনা হয়েছে। কিন্তু হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়। একজন চিকিৎসাধীন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মরদেহগুলো মর্গে রাখা হয়েছে। হামলাকারীদের ধরতে পুরো লারপাড়ায় অভিযান চালাচ্ছে পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ