IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদেশের প্রথম AI-সমন্বিত স্মার্ট হেলমেট তৈরির উদ্যোগ সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীরসিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশসিরাজগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, দোয়া ও আলোচনা সভাতানোরে পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার প্লাটুন কমান্ডারের তাল বীজ রোপণপ্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের তারিখ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিররায়গঞ্জের হাটপাঙ্গাসীতে ডেঙ্গু প্রতিরোধে সমাবেশবাঘায় বন্যার্তদের পাশে আনসার ভিডিপি,বিতরণ করা হলো খাদ্য ও ওষুধসিরাজগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সেমিনারছোটবেলা থেকেই বন্ধুত্ব, ডিএনএ পরীক্ষায় জানা গেল তারা আসলে আপন বোনসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার ও তদন্ত চেয়ে আবেদনপ্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসকনিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলনব্লাড ক্যান্সারে আক্রান্ত আবুল বাশার বাঁচতে চান, প্রয়োজন ২০-২৫ লাখ টাকাতারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে পরকীয়ার সম্পর্ক, প্রতিপক্ষের হামলায় ছেলের সৎ মা নিহত

মহাদেবপুরে পরকীয়ার সম্পর্ক, প্রতিপক্ষের হামলায় ছেলের সৎ মা নিহত

পিটুনি, মারধর, হামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ছেলের সাথে পরকীয়া সম্পর্ক বিচ্ছিন্ন করতে বলায় ছেলের সৎ মা ছালমা খাতুনকে (৪০) পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ ফেব্রæয়ারী) দুপুরে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কালুশহর মন্ডলপাড়ায়। নিহত গৃহবধু ছালমা ওই গ্রামের আবু তালেবের ২য় স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, কালশহর মন্ডল পাড়ার ফয়জুল রহমানের ছেলে হারুন বিদেশ থাকায় তার স্ত্রী সাদিয়া খাতুন প্রতিবেশী আবু তালেবের ১ম পক্ষের ছেলে কাজল (১৮) এর সাথে পরক্রীয়া সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি এলাকায় জানাজানি হলে গত বৃহস্পতিবার কাজলের সৎ মা সাদিয়াকে তার ছেলের সাথে সম্পর্ক না রাখার জন্য সাদিয়া ও তার পরিবারের লোকজনকে অনুরোধ করে। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপুরে হারুনের স্ত্রী সাদিয়া, তার শাশুড়ি ফরিদা, ভাসুর ফারুক, কালুশহর শাহ পাড়ার ফারুক শাহের স্ত্রী বৃষ্টি, নতুন পাড়ার জাইদুলের স্ত্রী বর্ষা, জিল্লুর স্ত্রী আছমা দলবলে ছালমা খাতুনের উপর আক্রমন করে এলোপাথারী মারপিট করে, মাথার চুল ছিড়ে নেয় এবং ইট দিয়ে মাথায় আঘাত করে মাথা ফাঁটিয়ে দেয়।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়। এ রিপোর্ট লেখার সময় সন্ধ্যা ৭ টা পর্যন্ত মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031