IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণ

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে পরিত্যক্ত নির্মাণাধীন একটি ইটের ঘরের ভেতর মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ১১টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। উদ্ধারকাজের সময় একটি ককটেল বিস্ফোরিত হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১২ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রানীহাটি ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ডের সামনে জামতলা চৌধুরী মোড় এলাকায় অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ। এ সময় জনৈক মো. জাহাঙ্গীরের পরিত্যক্ত নির্মাণাধীন ইটের ঘরের ভেতর মাটির নিচে পুঁতে রাখা কালো রঙের প্লাস্টিকের বালতির মধ্যে লাল ও কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ৫টি অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার করা বস্তুগুলো হেফাজতে নেওয়ার সময় একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ আহত বা নিহত হননি।

পরবর্তীতে একই স্থানে তল্লাশি চালিয়ে সোমবার বিকেল আনুমানিক ৪টার দিকে মাটির নিচে পুঁতে রাখা লাল রঙের প্লাস্টিকের বালতির ভেতর থেকে আরও ৭টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। এর মধ্যে ৬টি লাল স্কচটেপ এবং একটি কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। পুলিশের প্রাথমিক তথ্যমতে, ঘটনাস্থল থেকে মোট ১১টি অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এসব ককটেল সেখানে কী উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও ককটেল মজুদের কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31