IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> রাজনীতি >> টপ নিউজ >> দলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদ

দলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদ

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেছেন, বিগত সময়ে শিক্ষাকে ধ্বংস করা হয়েছে। আমরা সেই পরিবেশ ফিরিয়ে আনতে চাই। শিক্ষার্থীরা আমাদের সম্পদ, তাই তাদের নিয়মিত পাঠদানের দায়িত্ব আপনাদের। এতে শিক্ষকদের কোনো অবহেলা বরদাস্ত করা হবে না। কলেজের বহুতল ভবনসহ প্রাচীন নির্মাণ ও নিচু জায়গা ভরাটের কাজ করা হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাঘা উপজেলার মনিগ্রাম আদর্শ মহাবিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আবু সাঈদ চাঁদ আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। দেশে তখন দুর্ভিক্ষ ছিল, ঠিক এমন সময়ে তিনি রাষ্ট্র ক্ষমতায় বসেন। খাদ্য ঘাটতি পূরণের জন্য খাল খননের মাধ্যমে চাষাবাদ করে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশ্বের কাছে বাংলাদেশকে পরিচিত করে দিয়েছেন। বিএনপি সাধারণ মানুষের দল। জিয়াউর রহমান দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন আর আওয়ামী লীগ সেটাকে ধ্বংস করেছে। সেই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে।

জামায়াতে ইসলামের সমালোচনা করে তিনি বলেন, আপনারা জোট বাদ দিয়ে নির্বাচনে গিয়ে ৩টা সিট পেয়েছিলেন, বিএনপি এবার নির্বাচন করে ২১৯টা সিট নিয়ে ক্ষমতায় বসেছে। সুতরাং বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম যতই করুন তাতে কোনো কাজ হবে না। তারেক রহমান আজ দেশের প্রধানমন্ত্রী, এটাই আন্দোলনের সফলতা।

অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশে এমপি বলেন, আমাকে কাজ করার সুযোগ দিন। শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, সর্বক্ষেত্রে উন্নয়ন হবে। কৃষকরা কৃষি কার্ড পাবেন, ফ্যামিলি কার্ড সবাই পাবেন। রসিকতা করে তিনি বলেন, আমার স্ত্রী মারা গেছে, যদি আমি দ্বিতীয় বিয়ে করি তাহলে আমিও ফ্যামিলি কার্ড পাব।

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা নির্বাচন করতে চান তারা জনগণের কাছে যান, ভোটারদের মন জয় করেন, তারপরে নির্বাচনে আসেন।

কঠিন হুঁশিয়ারি দিয়ে এমপি বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ ব্যবসা-চাঁদাবাজি করলে দলে তার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না, সে যত বড়ই হোক।

কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ফুল ও ক্রেস্ট দিয়ে এমপিকে সংবর্ধনা প্রদান করেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাইনুল ইসলাম আলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, সাবেক জিএস ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন। সঞ্চালনা করেন প্রভাষক হাফিজুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, বিএনপি নেতা মুজিবর রহমান জুয়েল, হেলাল উদ্দিন রিয়াল ও আব্দুস সামাদ মুকুল। এ সময় ‘অশ্রু পেরিয়ে সম্মানের মঞ্চে’ শীর্ষক স্বরচিত কবিতা পাঠ করেন অনার্স পাশ ছাত্রী জুলাসফি সরকার জুঁই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর আলী, কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুল হাসান বাবু, প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবু গফুর ফকির, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির নেতা সাইদুর রহমান কচি, আমানুল হক পিন্টু, সামিউল হক, মকুল হোসেন, বকুল হোসেন ও গোলাম মোস্তফাসহ মনিগ্রাম উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয় ও কয়েকটি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। মনিগ্ৰাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, একটা ক্লাস করে এসেছি অনুষ্ঠান শেষে আবারও ক্লাসে ফিরবো। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31