ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : রাজশাহীর চারঘাটে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪২৭ বোতল ফেন্সিডিল ভর্তিসহ একটি ট্রাক ও দুইজনকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। সোমবার দুপুর ৩ঘটিকার সময় চারঘাট উপজেলার মুক্তারপুর নাওদাড়া জনৈক গোলাপ এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর পাথর ভর্তি ট্রাক এ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের।
মডেল থানা সূত্রে জানা যায়, চারঘাট মডেল থানার এসআই তাসেমের নেতৃত্বে একদল চৌকস অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মোক্তারপুর নওদাপাড়ায় অভিযান পরিচালনা করে। এ সময় জনৈক গোলপের চায়ের দোকানের সামনে ট্রাকে তল্লাশি চালিয়ে ট্রাক নং ঢাকা মেট্রো ট-১২-৫৯৯৯সহ ২জন গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, মুক্তারপুর পাকিয়ানপাড়ার আব্দুল করিমের ছেলে সুমন আলী (৩২) এবং নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার দাসিরদিয়ার আব্দুল আজিজ এর ছেলে হাতেম আলী (৩০)।
অভিযান কালে তাদের হেফাজতে থাকা ৩টি প্লাস্টিক ছোট বস্তার মধ্যে ৪২৭ বোতল ফেন্সিডিল বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
চারঘাট মডেল থানার ওসি মাহাবুবুর রহমান জানান, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যহত থাকবে এবং মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থাগ্রহন করা হবে।



