IMG-LOGO

সোমবার, ২৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভআত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতারবাঘায় স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগমান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংসতানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতারচারঘাটে ১০ পিচ ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতারআউটসোর্সিং বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি: মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভমহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরাসার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিতফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণাস্বামীকে বাঁচাতে গিয়ে খাড়ির পানিতে ঝাঁপ, ডুবে নবদম্পতির মৃত্যুসিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের নৌকা ভ্রমণমহানগরবাসীর নিরাপত্তায় রাজশাহী সিটি কর্পোরেশন আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছারাণীনগরে নৌকা থেকে বিলের পানিতে পড়ে বৃদ্ধের মৃতু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> প্রেমিকার ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

প্রেমিকার ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

ধূমকেতু নিউজ ডেস্ক : আশ্বাস দিয়েও বিয়ে না করায় প্রেমিকার করা ধর্ষণ মামলায় পাবনার ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাওন কারাগারে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ। শাওন ঈশ্বরদী পৌরসভার পূর্বটেংরি ঈদগাহ রোডের শহীদুল ইসলামের ছেলে।

এর আগে মঙ্গলবার রাতে ঈশ্বরদী খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে ওই তরুণী ছাত্রলীগ নেতা শাওনকে দেখে কলার চেপে ধরে টানা হিঁচড়ে থানায় নিয়ে যান। দু’পক্ষের সমঝোতার ভিত্তিতে বিয়ে হবে এমন আশ্বাসে শাওন থানা থেকে বের হয়ে আসেন।

স্থানীয়রা জানান, আশ্বাস দিয়েও বিয়ে না করায় বুধবার রাত ৮টার দিকে মেয়েটি শাওনের বাড়িতে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ ও জনপ্রতিনিধিরা এসে দুপক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করেন। শাওন বিয়েতে রাজি না হওয়ায় ফের তাদের থানায় নিয়ে যায়।

স্থানীয় পৌর কাউন্সিলর আব্দুল লতিফ মিন্টু জাগো নিউজকে বলেন, বুধবার রাতে স্থানীয় কয়েকজন ব্যক্তি আমাকে ফোনে জানায়, শাওনের বাড়িতে একটি মেয়ে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছে। শাওনের বাড়িতে গিয়ে দেখি অসংখ্য মানুষের ভিড়। মেয়েটির সঙ্গে বিয়ের প্রসঙ্গ এলে শাওন অস্বীকৃতি জানান। এ সময় মেয়েটি একটি ঘরের দরজা লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে সবাই মিলে উদ্ধার করা হয়। পুলিশ সদস্যরাও উপস্থিত ছিল। দুপক্ষের মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় রাত সাড়ে ১২টার দিকে পুলিশ শাওন ও মেয়েটিকে থানায় নিয়ে যায়। এরপর পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে বলে শুনেছি।

তরুণী জানান, ঈশ্বরদী ইপিজেডে চাকরির সুবাদে শাওনের সঙ্গে তিন বছর আগে পরিচয় হয় তার। শাওন সে সময় ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরিচয়ের সুবাদে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে তার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন শাওন। তবে বিয়েতে রাজি না হলে ধর্ষণ মামলার সিদ্ধান্ত নিলে শাওনের বাবা শহিদুল ইসলাম বিয়ের আশ্বাস দেন।

অভিযোগ করে তিনি বলেন, ‘শাওন আমাদের বিশেষ মুহূর্তের ছবি ভিডিও করে রেখেছে। তাকে বিয়ের জন্য বললে সে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। আমার গচ্ছিত টাকা শাওনকে দিয়েছি। সে বলেছিল এ টাকা দিয়ে ব্যবসা শুরু করেই বিয়ে করবে। টাকা নেওয়ার পর থেকে সে লাপাত্তা। মঙ্গলবার রাতে তাকে ধরে থানায় নিয়ে গিয়েছিলাম। সেখানে আমাকে বিয়ে করবে বলে জানালে পুলিশ শাওনকে ছেড়ে দেয়। কিন্তু থানা থেকে বেরিয়ে এসে আবারও সে বিয়ে করতে অস্বীকার জানায়। বুধবার রাতে বিয়ের দাবিতে তার বাড়িতে গিয়েছিলাম। বিয়ে করতে অস্বীকার করায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছি।’

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার। তিনি বলেন, শাওনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক তরুণী। আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930