IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : পান্না।‘শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ থাকবে না’
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাসিকের কর্মকর্তাদের সাথে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধানের সভা

রাসিকের কর্মকর্তাদের সাথে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধানের সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি করপোরেশনের চলমান প্রকল্পসমূহের মাঠ পর্যায়ের বাস্তবায়নাধীন কাজ পরিদর্শন এবং প্রকৌশলী ও কর্মকর্তাদের সাথে প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা সভা করেছেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) কবির আহামদ। শনিবার (২২ ফেব্রুয়ারি) নগর ভবনের এনেক্স হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ, এনডিসি। অনুষ্ঠানে ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহামদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কবির আহামদ বলেন, ক্লিন সিটি হিসেব রাজশাহী নগরী স্বীকৃতি পেয়েছে। নিসন্দেহে এটি আপনাদের সম্মিলিত কর্মপ্রচেষ্টার ফল। এ সময় তিনি নগরীর অর্জিত সুনাম ধরে রাখা সহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় চলমান প্রকল্পসমূহের বিষয়ে পাওয়ার পয়েন্টে বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন।

সভায় রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাইদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট সহ প্রকৌশল বিভাগের প্রকৌশলীবৃন্দ সহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে নগর ভবনে পৌছালে অবকাঠামো বিভাগের প্রধান কবির আহামদকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান রাসিকের রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) শাহেদুজ্জামান জীবন ও নগর পরিকল্পনাবিদ বনি আহসান।

উল্লেখ্য, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজশাহী সিটি করপোরেশনের চলমান প্রকল্প সমূহের মাঠ পর্যায়ের বাস্তবায়নাধীন কাজ পরিদর্শন করেন অবকাঠামো বিভাগের প্রধান কবির আহামদ।#

(সংশোধনী। প্রথম প্যারায় তারিখ রোববারের পরিবর্তে শনিবার হবে। শেষের প্যারায় শনিবারের পরিবর্তে শুক্রবার হবে।)

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ