ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে বুধবার পুশইন হওয়া ২২ জনের মধ্যে ১১ জনকে বৃহস্পতিবার পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, বুধবার বিজিবি ও পুলিশ কতৃক আটক ২২ জন বাংলাদেশী নাগরিকের মধ্যে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ১১ জনকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
বাকী ১১ জনের পরিচয় এখনো নিশ্চিত না হওয়ায় তাদের স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলোয় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরিচয় নিশ্চিত হলে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত বুধবার ভোরে উপজেলার রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে পুশইনের শিকার ২২ জন বাংলাদেশী নাগরিককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।


