IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমানতানোরে জামায়াতের বিশাল গণ মিছিল ও পথসভারাজশাহীর ধানের শীষের পক্ষে মহিলা দলের উঠান বৈঠকনির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে জাপানের ক্ষমতাসীন দলপে কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটিস্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে,গণসংযোগে মিনুদাঁড়িপাল্লার বিজয় হলে বাগমারা হবে নিরাপদ ও উন্নয়নের উপজেলা : ডা. বারীবাগমারায় জয়ের দ্বারপ্রান্তে বিএনপির প্রার্থী ডি এম জিয়াপোরশায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬নেপালের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ডআপনি সঙ্গে থাকলেও শিশুর যখন মনে হয় আপনি ‘উধাও’‘থ্রি ডোরস ডাউন’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ব্র্যাড আর্নল্ড আর নেই‘৫ আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে ১২ তারিখ’আজ থেকে ভোটের মাঠে নামছেন সেনাসহ সব বাহিনীর সদস্যরা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে ডিবি পরিচয়ে গাড়ী ছিনতাই

রাণীনগরে ডিবি পরিচয়ে গাড়ী ছিনতাই

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তারেক রহমান নামে এক চালককে মাইক্রো গাড়ীতে তুলে নিয়ে অভিনব কৌশলে ব্যাটারী চালিত অটো টমটম গাড়ী এবং টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে।

শুক্রবার রাতে উপজেলার আবাদপুকুর-কালীগঞ্জ সড়কের কয়াপাড়া নামক মোড় এলাকায় এঘটনা ঘটে। ছিনতাইয়ের কবলে পড়া তারেক রহমান উপজেলার একডালা ইউনিয়নের স্থল গ্রামের আশরাফুল হোসেনের ছেলে। তারেক রহমান জানান,একই গ্রামের নবাব আলীর ছেলে রফিকুল ইসলাম বগুড়ার আদমদিঘী বাজারে কাঁচা তরিতরকারী ক্রয়ের জন্য তার অটো টমটম গাড়ী ভাড়া করে।

শনিবার ভোড় ৬টা নাগাদ ব্যবসায়ী রফিকুল ইসলামকে সাথে নিয়ে বগুড়ার আদমদিঘী বাজারে যাবার সময় পথি মধ্যে কয়াপাড়া এলাকায় পৌছলে পিছন থেকে একটি মাইক্রোগাড়ী এসে টমটমের সামনে পথরোধ করে।

এসময় মাইক্রো গাড়ী থেকে কয়েকজন নেমে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদেরকে জানান,টমটম গাড়ীতে মাদক রয়েছে। এরপর তল্লাশীর নামে জোর পূর্বক তাকে এবং ব্যবসায়ী রফিকুল ইসলামকে মাইক্রো গাড়ীতে তুলে হাত-পা,চোখ ও মুখ বেধে নিয়ে চলে যায়। মাইক্রো গাড়ীতে তোলার পর তাদের মারপিট করে কাছে থাকা নগদ ১৮হাজার টাকা এবং মোবাইল ফোন কেড়ে নেয়। পরে শনিবার সকাল অনুমান সোয়া ৭টা নাগাদ নাটোরের সিংড়া উপজেলার জামতলা এলাকায় চোখ-মুখ এবং হাত বাধা অবস্থায় সড়কের পাশে ফেলে দিয়ে চলে যায় চক্রটি। তিনি জানান,চক্রটি আমাদেরকে মাইক্রো গাড়ীতে তোলার পর তাদের লোকজন প্রায় ২লাখ ৭০হাজার টাকা দামের একটি ব্যাটারী চালিত অটো টমটম গাড়ী নিয়ে চলে যায়।

এঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন। রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবলু চন্দ্র পাল বলেন, এঘটনায় এখনো কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31