IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল যাবে না’মোহনপুর খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণতানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে টাকা আদায়ের অভিযোগপাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে, সংসদে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদনন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমুলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩জেলা তাঁতী দলের পক্ষ থেকেজেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদানইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন প্রতিনিধিরাপোরশায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতারমান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলাঅধিক মুনাফার লোভে তেল মজুদ মহাদেবপুরে বন্ধ পাম্পে মিলল৩ হাজার ৯শ লিটার ডিজেলনন্দীগ্রামে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারহড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকসিংড়ায় এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি১৫০ বিঘা জমির ধান নিয়ে বিপাকে কৃষকরামহাদেবপুর প্রেসক্লাবের সভা ওবনভোজন অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রায়গঞ্জে জমে উঠেছে ঈদের জমজমাট কেনাকাটা

রায়গঞ্জে জমে উঠেছে ঈদের জমজমাট কেনাকাটা

ধূমকেতু প্রতিবেদক, মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন এলাকার ছোট বড় দোকান গুলোতে জমে উঠেছে ঈদের জমজমাট কেনাকাটা। পবিত্র ঈদুল ফিতরের ঈদকে সামনে রেখে উপজেলার নিমগাছি, ভূঁইয়াগাতী, চান্দাইকোনা, ধানগড়া ও হাটপাঙ্গাসীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা।

এবার রোজার প্রথম দিকে কেনাকাটা তেমন চোখে না পড়লেও রোজার দ্বিতীয় সপ্তাহ না পেরুতেই শুরু হয়ে গেছে জমজমাট কেনাবেচা। উপজেলার বিভিন্ন শোরুমে ও দোকানগুলোতে দেখা গেছে উপচেপড়া ভিড়। সব বয়সের নারী-পুরুষকে ভিড় করতে দেখা গেছে। ধণি-গরীব সবাই এখন ঈদ মুখী।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উঠতি বয়সের মেয়েরা মেচিং করে ক্রয় করছেন জামা, জুতা ও জুয়েলারি কস্মেটিক্সও। সাথে পাল্লা দিয়ে পিছিয়ে নেই পুরুষরাও। দেশী বিদেশী পোশাক ক্রয় করতে ব্যস্ত এখন কমবেশি সবাই। তবে এবার পাকিস্তানি থ্রিপিস ক্রয় করতে আগ্রহ দেখাচ্ছেন অধিকাংশ ক্রেতাগণ।

ফুটপাত থেকে শুরু করে অভিজাত মার্কেটসহ বিভিন্ন বিপণী বিতানগুলোতে দেখা যাচ্ছে কমবেশী বেচাকেনা। এসব দোকানগুলোতে শাড়িসহ রেডিমেট পোশাক কেনার জন্য ছোট বড় সব মার্কেটেই ভির জমাচ্ছেন অনেকেই। শিশু ও নারীদের পাশাপাশি ছেলেরাও ঈদের নতুন পোশাক ক্রয় করতে দেখা গেছে চোখে পড়ার মতো।

উপজেলার হাটপাঙ্গাসী নাহিদ নিউ মার্কেটে অবস্থিত এক্স প্রলোর এর মালিক মোঃ শহিদুল ইসলাম সহ বেশ কয়েকজন দোকান মালিকের সাথে কথা হলে তারা জানান, এবার রোজার প্রথম দিক থেকেই কমবেশি কেনাবেচা হচ্ছে। তবে সামনের দিনগুলোতে আরোও জাঁকজমকপূর্ণ কেনাবেচা হবে বলে মনে করেন উপজেলার অধিকাংশ ব্যবসায়ীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031