IMG-LOGO

সোমবার, ২৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টবাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে বাক বিতণ্ডাবাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভআত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতারবাঘায় স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগমান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংসতানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতারচারঘাটে ১০ পিচ ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতারআউটসোর্সিং বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি: মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভমহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরাসার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিতফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণাস্বামীকে বাঁচাতে গিয়ে খাড়ির পানিতে ঝাঁপ, ডুবে নবদম্পতির মৃত্যুসিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের নৌকা ভ্রমণমহানগরবাসীর নিরাপত্তায় রাজশাহী সিটি কর্পোরেশন আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ও ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বিচার চেয়ে প্রবাসী নারীর আকুতি

বাগমারায় বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ও ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বিচার চেয়ে প্রবাসী নারীর আকুতি

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপন, বাড়ি নির্মাণের নামে প্রায় ৪৮ লাখ টাকা গ্রহণ এবং পরে বিয়ে করতে অস্বীকৃতি জানানোর অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতারণার শিকার এক প্রবাসী নারী আদালতের দ্বারস্থ হয়ে বিচার দাবি করেছেন।

অভিযুক্ত মুনসুর রহমান বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের পোড়াকয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় আক্কেলপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

ভুক্তভোগী নারী সাংবাদিকদের জানান, প্রবাস থেকে দেশে ফেরার পর আত্মীয়তার সূত্রে মুনসুর রহমানের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে পরিচয় প্রেমের সম্পর্কে রূপ নেয়। বিয়ের আশ্বাস ও ভবিষ্যৎ সংসারের স্বপ্ন দেখিয়ে মুনসুর রহমান তার কাছ থেকে বিভিন্ন সময়ে বাড়ি নির্মাণসহ নানা অজুহাতে মোট ৪৮ লাখ ৭ হাজার টাকা গ্রহণ করেন। এসব অর্থ লেনদেনের প্রমাণ তার কাছে সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেন ওই প্রবাসী নারী।

তিনি আরও জানান, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেশে ফিরে মুনসুর রহমানের বাড়িতে ওঠেন। আনুষ্ঠানিক বিয়ে না হলেও বিয়ের প্রতিশ্রুতির ভিত্তিতে প্রায় আট মাস স্বামী-স্ত্রীর মতো একসঙ্গে বসবাস করেন। এ সময় তিনি মুনসুর রহমানকে জীবনসঙ্গী হিসেবে বিশ্বাস করে নিজের সঞ্চিত অর্থ তার হাতে তুলে দেন।

অভিযোগ অনুযায়ী, পরবর্তীতে বিয়ের বিষয়ে চাপ দিলে মুনসুর রহমান বিভিন্ন অজুহাত দেখাতে শুরু করেন এবং একপর্যায়ে টাকা নেওয়ার বিষয়টিও অস্বীকার করেন। এরপর তিনি এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান নিতে শুরু করেন।

ভুক্তভোগী নারীর দাবি, বর্তমানে তিনি যে বাড়িতে অবস্থান করছেন সেটিও তার অর্থায়নে নির্মিত। অথচ ওই বাড়ি থেকে তাকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে। এছাড়া মুনসুর রহমানের স্বজনরা তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, তার ব্যবহৃত ল্যাপটপ, ব্যাংকের চেকবই, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নগদ অর্থও জোরপূর্বক নিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তাকে এবং তার স্বজনদের বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

প্রবাসী ওই নারী জানান, তিনি ২০১৮ সালে কর্মসংস্থানের উদ্দেশ্যে জর্ডানে যান এবং পরবর্তীতে অস্ট্রেলিয়ায় দীর্ঘ সময় কর্মরত ছিলেন। কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ ভবিষ্যৎ সংসারের আশায় মুনসুর রহমানকে দিয়েছেন। এখন তিনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

তিনি বলেন, “আমি তাকে বিশ্বাস করেছিলাম। সংসার করার স্বপ্ন দেখেছিলাম। আমার জীবনের সঞ্চয়, পরিশ্রমের টাকা সবকিছু তার হাতে তুলে দিয়েছি। এখন আমি বিচার চাই, আমার টাকা ফেরত চাই এবং এই প্রতারণার সুষ্ঠু তদন্ত চাই।”

এ ঘটনায় ভুক্তভোগী নারী আদালতে মুনসুর রহমানের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছেন। মামলাগুলো বর্তমানে বিচারাধীন রয়েছে।

এলাকাবাসীর মতে, একজন শিক্ষকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টির নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এ বিষয়ে অভিযুক্ত মুনসুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযোগের বিষয়টি শোনার পর তিনি কোনো মন্তব্য না করে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930