IMG-LOGO

বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঐক্যবদ্ধ শক্তিকে ধরে রেখে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার আহ্বান এমপি মিলনেরবাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে ঘটনাস্থলেই স্ত্রী নিহতপুঠিয়ায় বেসরকারি ক্লিনিকে অভিযান, জনবল সংকটে একটি বন্ধরাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধনবন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটনসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভাগোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভাতানোরে প্রধান শিক্ষকের ইচ্ছায় চলে স্কুলফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসে আহত ৪‘১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে’মান্দার তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধনসিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছামহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী আলিফ দত্তের হত্যাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে অঙ্গীকার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীর মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি পরিদর্শন করেন কৃষি সচিব সেলিম খাঁন

রাজশাহীর মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি পরিদর্শন করেন কৃষি সচিব সেলিম খাঁন

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলায় মসলার উন্নত জাত ও প্রযুক্তি প্রদর্শনী পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। ১৫ই আগস্ট (শনিবার) বেলা ১১টার দিকে উপজেলার ৬নং জাহানাবাদ ইউনিয়নের চান্দোপাড়া গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই পরিদর্শন কর্মসূচি বাস্তবায়িত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খাঁন। তিনি চান্দোপাড়ার কৃষক পর্যায়ে বাস্তবায়িত বিভিন্ন উন্নত জাতের মসলা চাষ এবং আধুনিক কৃষি প্রযুক্তির বাস্তব প্রয়োগ বস্তায় আদা চাষ, উঠানে সবজি, পিয়াজ সংরক্ষণ সরেজমিনে পরিদর্শন করেন।

​পরিদর্শন শেষে প্রধান অতিথি কৃষকদের উদ্দেশ্যে বলেন, দেশের মসলা উৎপাদন বৃদ্ধি ও আমদানি নির্ভরতা কমাতে উন্নত জাতের মসলা চাষ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের কোনো বিকল্প নেই। সরকার কৃষকদের জন্য সব সময় কাজ করে যাচ্ছেন। কৃষকের জন্য কৃষি কার্ডের ব্যবস্হাও করেছেন। কৃষকদের উদ্বুদ্ধ করতে ও সঠিক পরামর্শ দিতে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

উক্ত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার বিপুল সংখ্যক চাষি উপস্থিত ছিলেন। কৃষকরা নতুন প্রযুক্তিতে মসলা চাষের অভিজ্ঞতা ও বিভিন্ন সুবিধার কথা অতিথিদের সামনে তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা, মহাপরিচালক আব্দুর রহিম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডঃ মোঃ আজিজুর রহমান, রাজশাহী জেলার উপ-পরিচালক মোঃ নাসির উদ্দিন, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার ডঃ মোঃ মোতালেব হোসেন, রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন অফিসার এস এম হাসানুজ্জামান, সহকারি আঞ্চলিক বিজ অফিসার ডঃ মোঃ তৈবুর রহমান, থানা অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031