IMG-LOGO

রবিবার, ২০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩: তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডপেরিয়েছে এক মাস, মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয়ে কমিটি কোথায়?এক রাতেই ১২ বিঘা জমির পটলক্ষেত কেটে দিল দুর্বৃত্তরারায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভাভারতের বিপক্ষে সেমিফাইনালে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশনিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ ২ কারবারি গ্রেপ্তাররাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী লিফলেট বিতরণ‘অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার’পোরশা সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারি আটকদ্রুত দেশ ও জাতীর সুনাম ও মর্যাদা বয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: এমপি মিলনবিএনপি গণতন্ত্র ফিরিয়ে এনেছে, আওয়ামী লীগ হরন করেছে, বাঘায় জিয়া পরিষদের সংবর্ধনায় এমপি চাঁদগোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভসিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মজিবর রহমান লেবু গণসংযোগ ও মতবিনিময় সভাবদলগাছীতে ‘কপালে হাত ; এরপরই অচেতন নারী—উধাও ২ ভরি স্বর্ণ ও টাকাসালমান শাহকে নিয়ে কেন এমন অনুরোধ করলেন চিত্রনায়িকা শাবনূর
Home >> শিক্ষা >> টপ নিউজ >> পেরিয়েছে এক মাস, মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয়ে কমিটি কোথায়?

পেরিয়েছে এক মাস, মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয়ে কমিটি কোথায়?

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : সরকারি নির্দেশনায় সময়সীমা ছিল ১০ কর্মদিবস। সেই সময়সীমা পেরিয়ে গেছে এক মাসেরও বেশি সময়। অথচ নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অ্যাডহক কমিটি গঠনের দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ উঠেছে। এতে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে—বোর্ডের বেঁধে দেওয়া ১০ কর্মদিবসের হিসাব কি এই বিদ্যালয়ে অন্য কোনো ক্যালেন্ডারে চলছে? অভিযোগের কেন্দ্রে রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশেদ আলী সরদার।

স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়নি। তবে এ অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষকের বক্তব্যও নেওয়া হয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের ১৮ আগস্ট ২০২৬ তারিখের এক জরুরি বিজ্ঞপ্তিতে বোর্ডের আওতাধীন যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠিত হয়নি, সেসব প্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে ১০ কর্মদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

বিদ্যালয় পরিদর্শক মো. শামীম হাসান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তির স্মারক নম্বর ২/এস/১৯২৬/১০/১৮০৪। এতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ১৬ মার্চ ২০২৬ তারিখের স্মারক নম্বর ৩৭.০০.০০০০.০৭২.১৮.০০৩.২৪.৪১-এর নির্দেশনা অনুসরণের কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দায়ী থাকবেন এবং বিধিমতে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি ‘অতীব জরুরি’ উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

কিন্তু স্থানীয় অভিভাবকদের অভিযোগ, ওই নির্দেশনার পরও মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অ্যাডহক কমিটি গঠনের কার্যক্রমের কোনো স্পষ্ট অগ্রগতি দেখা যাচ্ছে না। তাঁদের ভাষায়, বিষয়টি যেন ‘ফাইলের পাতাতেই আটকে আছে’।

স্থানীয়দের দাবি, উপজেলার অন্যান্য বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনের কার্যক্রম এগিয়ে গেলেও এই বিদ্যালয়ে একই ধরনের অগ্রগতি দৃশ্যমান নয়। ফলে তাঁদের প্রশ্ন—কমিটি গঠনের প্রক্রিয়া আদৌ শুরু হয়েছে কি না, শুরু হয়ে থাকলে বর্তমানে তা কোন পর্যায়ে রয়েছে?
স্থানীয় কয়েকজন ব্যক্তি আরও অভিযোগ করেছেন, প্রধান শিক্ষক নওশেদ আলী সরদার ইচ্ছাকৃতভাবে কমিটি গঠনের উদ্যোগ নিচ্ছেন না। কেউ কেউ তাঁর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও প্রভাব খাটানোর অভিযোগও তুলেছেন।

অ্যাডহক ও নিয়মিত কমিটি গঠন নিয়ে এর আগেও শিক্ষা মন্ত্রণালয় একাধিক নির্দেশনা দিয়েছে।
২০২৫ সালের ৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্মারক নম্বর ৩৭.০০.০০০০.০৭২.১৮.০০৩.২৪.২২৪-এ নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠন এবং পরবর্তী সময়ে নিয়মিত গভর্নিং বডি/ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। নির্ধারিত সময়ে কমিটি গঠনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে দায়ী করার কথাও এতে উল্লেখ করা হয়।

এর আগে ২০২৫ সালের ২৭ এপ্রিলের স্মারক নম্বর ৩৭.০০.০০০০.০৭২.১৮.০০৩.২৪.১১৪-এ অ্যাডহক কমিটি ও নিয়মিত কমিটি গঠনসংক্রান্ত কার্যক্রম নিয়ে নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া ২০২৫ সালের ১৫ নভেম্বরের স্মারক নম্বর ৩৭.০০.০০০০.০০০.০৭২.৪৪.০০০২.২৫.৫৯-এ অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হওয়া প্রতিষ্ঠানে অন্তর্বর্তীকালীনভাবে সভাপতির দায়িত্ব পালনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। উপজেলা পর্যায়ের প্রতিষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতির দায়িত্ব পালনের বিষয়টিও ওই নির্দেশনায় উল্লেখ করা হয়।

পরবর্তীতে ২০২৬ সালের ১৫ জানুয়ারির স্মারক নম্বর ৩৭.০০.০০০০.০৭২.৯৯.০০৮.২৩.১৪-এ সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতিদের দায়িত্ব পালনের মেয়াদ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাড়ানোর কথা জানানো হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশেদ আলী সরদার মোবাইল ফোনে বলেন, আপনাকে কে জানালো। আপনি অফিসে আসেন।এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

কর্মকর্তাদের বক্তব্য:

বদলগাছী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম বলেন, আমি ছুটিতে আছি। অফিসে গিয়ে দেখব কী অবস্থায় আছে, তারপর বিধি মোতাবেক ব্যবস্থা নেব

নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহাদৎ হোসেন বলেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে কোনো বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমিটি গঠন না করেন, তাহলে বিধিমোতাবেক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে আমার জানা নেই। তবে আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031