ধূমকেতু প্রতিবেদক,রায়গঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর ২০২৬ শনিবার দুপুরে, রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রেসক্লাবের সদস্য একরামুল হক। সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত বিভিন্ন বিষয়, পারস্পরিক সহযোগিতা এবং উপজেলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ গুরুত্বের সঙ্গে তুলে ধরার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় সদস্যরা বস্তুনিষ্ঠ নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন এর পাশাপাশি সাংবাদিকের পেশাগত মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যায়িত করেন। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পেজক্লাবের সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লব, সভাপতি শামীম খান, যুগ্ম সধারণ সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শাহীন সুমন, কোষাধক্ষ্য শাহিন খান সহ প্রেসক্লাবের সকল সদস্যগণ।



