ধূমকেতু নিউজ ডেস্ক : চীনের উত্তর-পূর্বাঞ্চলের জিলিন প্রদেশে একটি গুদামে ভয়াবহ আগুন লেগেছে। এতে ১৪ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে অন্তত ১২ জন।
শনিবার বিকালে প্রদেশের চ্যাংচুন শহরে এ ঘটনা ঘটে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।
চীনের বার্তা সংস্থা সিনহুয়ার ঘটনাস্থলের কিছু ছবিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া ভবনটির বাইরে ফায়ার সার্ভিসকর্মীরা মই ও ক্রেন ব্যবহার করে উদ্ধারকাজ চালাচ্ছেন।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news