IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> টপ নিউজ >> প্রবাস >> প্রেমিকের সঙ্গে পালানোর চেষ্টায় সময় বাবার গুলিতে মেয়ে খুন

প্রেমিকের সঙ্গে পালানোর চেষ্টায় সময় বাবার গুলিতে মেয়ে খুন

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রেমিকের সঙ্গে পালানোর চেষ্টা করায় নিজের কিশোরী মেয়েকে গুলি করে হত্যা করেছেন এক ব্যক্তি।

সোমবার ভারতের উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলার পারোলি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মেয়েটির বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত দুবছর ধরে স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ১৭ বছরের ওই কিশোরীর। তারা বিয়ে করতে চাইছিল। সম্পর্কের কথা পরিবারের লোককে জানিয়েছিল মেয়েটি। মা আপত্তি না করলেও মেয়েটির বাবা রাজি হননি। এরপর থেকে মেয়েটির বাড়ির বাইরে বের হওয়া বন্ধ হয়ে যায়।

এক মাসেরও বেশি সময় বাড়িতে আটক থাকার পর, সোমবার ভোরে পালানোর চেষ্টা করে মেয়েটি। তার বাবা নিষেধ করলেও শোনেনি সে। একপর্যায়ে দেশি বন্দুক দিয়ে মেয়েকে গুলি করেন। মেয়েকে খুনের পর পালানোর চেষ্টাও করেন তিনি। কিন্তু তার স্ত্রী থানায় খবর দিলে পুলিশ এসে গ্রেফতার করে তাকে।

বিলসি থানার এক পুলিশ কর্মকর্তা বলেছেন, স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। স্ত্রী নিজেও এই ঘটনার সাক্ষী। এ বিষয়ে আমরা প্রতিবেশীদের বয়ান নথিভুক্ত করেছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news