IMG-LOGO

শুক্রবার, ১৬ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের সপরিবারে সাক্ষাৎপতিত সরকার নির্যাতন সিকার হয়ে ছিলো বেগম জিয়ার : মিলনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বেলকুচিতে জেলা প্রশাসকের মতবিনিময়নন্দীগ্রামে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভাবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিতগাজীপুরে গণভোট বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতমোহনপুর সরকারি কলেজে বিদায়, নবীন বরণ অনুষ্ঠিতরাজশাহীতে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম বাগমারার তোফাজ্জলরহনপুর পৌরসভার উদ্যোগে গণভোটের লিফলেট বিতরণগোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> এমপির মেয়ে বললেন ‘আমাকে অপহরণ করেনি

এমপির মেয়ে বললেন ‘আমাকে অপহরণ করেনি

ধূমকেতু নিউজ ডেস্ক : ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত-২৭ মহিলা আসনের সংসদ সদস্য জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদা খানমের মেয়ে সোহেলী আহম্মদকে কেউ অপহরণ করেনি বলে তিনি এক হলফনামার মাধ্যমে দাবি করেছেন।

বৃহস্পতিবার গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো ঢাকা নোটারি পাবলিকের একটি হলফনামা আইনজীবীর মাধ্যমে পাঠিয়ে এই দাবি করেন তিনি। গত ১২ আগস্ট এমপি কন্যা এই হলফনামা দেন।

ঢাকা জেলা জজ আদালতের আইনজীবী মো. মানজুর হোসাইন সাক্ষরিত ওই হলফনামায় তিনি উল্লেখ করেছেন, ‘আমি আমার সাবেক স্বামী মাদকাসক্ত বিল্লাল হোসেন লিটনকে পাঁচ মাস আগেই তালাক দিয়ে সাজেদুর রহমান পপ্পুকে বিয়ে করে ঘর সংসার করছি। ফলে নিজের অপহরণের বিষয়ে তার সাবেক স্বামী ঝিনাইদহ সদর থানায় যে মামলা করেছেন তার কোনো আইনগত ভিত্তি নেই। তাকে অপহরণের কোন প্রশ্নই ওঠে না। বরং তিনি বর্তমান স্বামী সাজেদুর রহমান পপ্পুকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করছেন।

৩ পৃষ্ঠার হলফনামায় এমপি কন্যা সোহেলী আহম্মেদ জানান, তার সাবেক স্বামী বিল্লাল হোসেন লিটন মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী, নারী কেলেঙ্কারি ও প্রতারক হিসেবে পরিচিত লাভ করলে তিনি নিজের ও একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে তালাক দেন এবং গত ৩ মার্চ ২০২১ তারিখে সাজেদুর রহমান পপ্পুকে মুসলিম শরিয়া আইন মোতাবেক বিয়ে করেন। তালাক দেয়ার পর স্ত্রী দাবি করে অপহরণ মামলা দায়ের করা একজন সাবেক স্বামীর কোনো আইনগত ভিত্তি নেই।

হলফনামায় সোহেলী আহম্মেদ আরও বলেন, তার সাবেক স্বামী কাঞ্চনপুর ট্রাক টার্মিনাল পাড়ার শফি উদ্দীন মুন্সির ছেলে বিল্লাল হোসেন লিটনকে প্রথমে আদর্শপাড়ার কাজী হারুন অর রশিদের নিকাহ রেজিস্ট্রার কার্যালয়ে উপস্থিত হয়ে তালাক দেন। তখন লিটন মাদকাসক্ত হয়ে পড়েন। এভাবে তিনি তার সাবেক স্বামীকে ৫/৬ বার তালাক দেন। তালাক দেয়ার পর প্রতিবারই সে আর মাদক সেবন করবে না বলে প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করেন। কিন্তু লিটন মাদক সেবন ও ব্যবসা থেকে ফিরে না আসায় সর্বশেষ তাকে তালাক দিয়ে পপ্পুর সঙ্গে ঘর সংসার করতে থাকি। এরপর লিটন পরিকল্পিতভাবে আমার মা আওয়ামী লীগের মহিলা এমপি ও পিতাকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে আমার মায়ের অসুস্থতার খবর দিয়ে বাসায় ডেকে আনে এবং বাসায় আটকিয়ে রেখে জোরপূর্বক আবারো একটি নীল কাগজে সাক্ষর করিয়ে নেয়।

“ফেসবুকে স্বামী-স্ত্রীর মতো ঘনিষ্ট ছবি তুলে পোস্ট করতে থাকে যাতে আমার বর্তমান স্বামী পপ্পু তার ওপর রুষ্ট হয়ে ওঠে। এভাবে তিন মাস আমি আমার মায়ের বাসায় বন্দি জীবন কাটানোর পর পালিয়ে বর্তমান স্বামীর বাড়িতে চলে আসি। এরপরেই জানতে পারি সাবেক স্বামী আমাকে স্ত্রী দাবি করে ঝিনাইদহ সদর থানায় অপহরণ মামলা করেছে। সেই মামলায় আমার বর্তমান স্বামী সাজেদুর রহমান পপ্পুকে আসামি করা হয়েছে। যা হয়রানীর নামান্তর।”

হলফনামায় তিনি আরও বলেন, আমাকে কেউ অপহরণ করেনি। আমি সেচ্ছায়-স্বজ্ঞানে পপ্পুকে বিয়ে করেছি।

অপরদিকে, বিষয়টি নিয়ে সংরক্ষিত মহিলা আসনের এমপি খালেদা খানম প্রথম থেকেই উদ্বেগ প্রকাশ করে বলে আসছেন যে, রাজনৈতিক প্রতিপক্ষ তার অবস্থান ও সম্মান ক্ষুন্ন করার জন্য মেয়েকে অপহরণ করেছে। তিনি তার মেয়ের জীবন নিয়েও শঙ্কা প্রকাশ করেন। তার মেয়েকে অপহরণের দাবির কথা সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্র-পত্রিকা ও অনলাইনে ভাইরাল হওয়ার পর মেয়ে এই হলফনামা পাঠিয়ে মায়ের দাবির সঙ্গে দ্বিমত পোষণ করলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031