IMG-LOGO

শুক্রবার, ১২ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতারগোদাগাড়ীতে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন মেলা অনুষ্ঠিতযুদ্ধ শেষের দাবি ডোনাল্ড ট্রাম্পের, ইরান বলল ‘কিছুই চূড়ান্ত হয়নি’‘সীমাবদ্ধার মধ্যে দেশের প্রতিটি মানুষকে বাজেটের আওতায় আনা হয়েছে’সিংড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১গোমস্তাপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক প্রদর্শনীবন্ধু আজ পরের ঘরেবাগমারায় পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টি এস্কেভেটর অকেজোতানোরে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভেঙে তৈরি পাঁকা ঘর বরাদ্দে আত্নীয় করণ ও স্বজন প্রীতির অভিযোগধামইরহাটে উমার ইউনিয়নে চেয়ারম্যান পদে পিন্টুকে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণাতানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাগোদাগাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১মহাদেবপুরে বিএনপি নেতাআমজাদ হোসেন বহিস্কারমহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী
Home >> টপ নিউজ >> প্রবাস >> পাক পরমাণু কর্মসূচিতে সহযোগিতার অভিযোগ, চীনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা

পাক পরমাণু কর্মসূচিতে সহযোগিতার অভিযোগ, চীনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের পরমাণু কর্মসূচিতে সহযোগিতার অভিযোগে চীনের অন্তত এক ডজন কোম্পানির ওপর মার্কিন সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। এই নিষেধাজ্ঞার কারণে চীনা কোম্পানিগুলো আমেরিকার সঙ্গে কোনো ধরনের বাণিজ্য করতে পারবে না।

আমেরিকার জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি নিয়ে উদ্বেগের কারণে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে মার্কিন সরকার জানিয়েছে। এছাড়া, এসব কোম্পানি চীনের পিপলস লিবারেশন আর্মির জন্য কোয়ান্টাম কম্পিউটার তৈরির প্রচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ তুলেছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যে সমস্ত কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের কোনো কোনোটি পাকিস্তানের পরমাণু কর্মসূচি অথবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহযোগিতা করছে।

তাইওয়ান এবং বাণিজ্য ইস্যুতে যখন চীন ও আমেরিকার মধ্যে চরম উত্তেজনা চলছে তখন ওয়াশিংটন বেইজিংয়ের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করল।

মার্কিন বাণিজ্যমন্ত্রী জিনা রেইমণ্ডো এক বিবৃতিতে বলেছেন, আমেরিকার এই নিষেধাজ্ঞার কারণে চীন এবং রাশিয়ার সামরিক অগ্রগতি প্রতিরোধ করা যাবে। এছাড়া, পাকিস্তানের পরমাণু কর্মসূচি নিয়ে যে নিরাপত্তাহীনতার প্রশ্ন রয়েছে সেখানেও কাজ করবে এই নিষেধাজ্ঞা।

এদিকে বেইজিং বলেছে, সম্প্রতি আমেরিকা এবং চীনের প্রেসিডেন্টের মধ্যে যে ভার্চুয়াল শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তাতে প্রতিষ্ঠিত সমঝোতা লঙ্ঘন করে ওয়াশিংটন এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031