IMG-LOGO

শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২১ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্যালয়ের মাঝখান দিয়ে সড়ক নির্মানের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধনচাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালনবাগমারায় ভূমি অফিস দালালমুক্ত করতে এসিল্যান্ডের কঠোর উদ্যোগসিংড়ায় জামায়াত প্রার্থীর মতবিনিময় সভাদিনাজপুর-৫ আসনে লড়বেন ব‌্যারিস্টার একেএম কামরুজ্জামানটি-টোয়েন্টি ব্যাটারদের জন্য বিশেষ ক্যাম্প, শুরু হবে শনিবারশীতের সন্ধ্যায় ভিন্ন স্বাদে ডিমের ঝাল পোয়া পিঠাফিরছেন গোলাম মামুন ও মাইশেলফ অ্যালেন স্বপনকুষ্টিয়ায় বৃদ্ধার গলা-হাত-পা বাঁধা লাশ উদ্ধারকেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তিরেকর্ডগড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে একাই টানছেন রুটঘরে তেলাপোকা দূর করার উপায়ফটোগ্রাফারদের অপমান করায় পরিবারসহ বয়কট হচ্ছেন জয়া৬ষ্ঠ বর্ষে পদার্পন করলো ‘ধূমকেতু নিউজ’বন্যা কবলিত শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Home >> টপ নিউজ >> টেক ওয়ার্ল্ড >> ‘ঘুমিয়ে পড়েছে’ চন্দ্রযান-৩

‘ঘুমিয়ে পড়েছে’ চন্দ্রযান-৩

ধূমকেতু নিউজ ডেস্ক : চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের পর প্রায় ১১ দিন পার করলো ভারতের প্রথম মুন রোভার। ১৪ দিনের মিশন হাতে নিয়ে গেলেও সময়ের আগেই চন্দ্রযান-৩-এর রোভার প্রজ্ঞানের যাবতীয় কাজকর্ম শেষ হয়ে গেছে। তাই রোভারটিকে ‘স্লিপ মোডে’ পাঠিয়ে দিয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। শনিবার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে ইসরো।

ইসরো বলেছে, আরেকটি অ্যাসাইনমেন্টের জন্য সফলভাবে রোভারটিকে জাগানো যাবে বলে তারা আশা করছে। রোভারটিকে জাগাতে না পারলে সেটি চিরকালের জন্য ভারতের দূত হিসেবে চাঁদে রয়ে যাবে বলে জানায় ইসরো।

ইসরো জানিয়েছে, রোভার প্রজ্ঞানকে ‘ঘুম’ পাড়িয়ে দেয়া হলেও রোভারটির ব্যাটারিতে পুরো চার্জ আছে। পরেরবার যখন চাঁদে সূর্য উঠবে, তখন যাতে সূর্যের আলো পায়, সেজন্য সোলার প্যানেলকে সেভাবেই রাখা হয়েছে। পৃথিবীর রিসিভার বা তথ্য গ্রহণকারী যন্ত্রটিকেও চালু রেখেছেন বিজ্ঞানীরা।

রোভারটিকে ‘ঘুম’ পাড়িয়ে দেয়ার কারণ হিসেবে ইসরোর প্রধান এস সোমনাথ জানান, চাঁদে রাত নামছে বলে এঁকে স্লিপ মোডে পাঠিয়ে দেয়া হয়েছে। চাঁদে আবার আগামী ২২ সেপ্টেম্বর সূর্য উঠবে বলে ধারণা করা হচ্ছে।

গত ২৩ আগস্ট চাঁদের মাটিতে অবতরণের পর যে ১১ দিন ‘জেগে’ ছিল রোভারটি, সেই ১১ দিনে ঠাসা কাজ ছিল রোভারের। চাঁদের মাটিতে ঘুরে বেড়িয়ে সংগ্রহ করেছে বিভিন্ন তথ্য। শনিবার সকালেই ইসরো জানিয়েছে, চাঁদের মাটিতে ১০০ মিটারের বেশি পথ অতিক্রম করেছে রোভার প্রজ্ঞান।

রোভারটি চন্দ্রপৃষ্ঠে হিমায়িত পানি খুঁজে পেয়েছে কী না, সে বিষয়ে কিছু এখনো জানানো হয়নি। উল্লেখ্য, হিমায়িত পানি পাওয়া গেলে তা ভবিষ্যৎ মহাকাশ অভিযাত্রীদের সুপেয় পানির সম্ভাব্য উৎস বা রকেট জ্বালানি তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে পারে।

এ সপ্তাহের শুরুতে মহাকাশ সংস্থাটি জানায়, রোভার চাঁদের বুকে সালফারের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়েছে এবং আরও বেশ কিছু উপকরণ চিহ্নিত করেছে। রোভারের লেসার-নির্ভর স্পেকট্রোস্কোপ যন্ত্রটি অ্যালুমিনিয়াম, লৌহ, ক্যালসিয়াম, ক্রোমিয়াম, টাইটানিয়াম, ম্যাঙ্গানিজ, অক্সিজেন ও সিলিকন খুঁজে পেয়েছে বলে সংস্থাটি জানায়।

ভারতের মহাকাশ কার্যক্রম ১৯৬০ থেকে চলছে। এ সময়ে ভারত নিজেদের ও অন্যান্য দেশের জন্য স্যাটেলাইট লঞ্চ করেছে এবং ২০১৪ সালে সাফল্যের সঙ্গে মঙ্গল গ্রহের কক্ষপথে একটি স্যাটেলাইট বসিয়েছে। আগামী বছর যুক্তরাষ্ট্রের সহায়তায় ভারত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাদের প্রথম অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে। সূত্র: এনডিটিভি, টাইমস অফ ইন্ডিয়া

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30