IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে ১ নারী ও ১ যুবকের মৃত্যুরাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগউন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত`পাকিস্তানে ‘সোমবারই’ ইরানের সঙ্গে চুক্তি সই’বাউয়েট ক্যাম্পাসে “হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিতনিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যাবিচারাধীন জমিতে নির্মাণের নকশা অনুমোদন না দেওয়ার জন্য আবেদনআজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষারাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থী
Home >> প্রবাস >> টেক ওয়ার্ল্ড >> পোপ ফ্রান্সিসের আহ্বান প্রত্যাখ্যান ইউক্রেনের

পোপ ফ্রান্সিসের আহ্বান প্রত্যাখ্যান ইউক্রেনের

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার সঙ্গে সমঝোতার মাধ্যমে ইউক্রেনের প্রতি যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়ে সাদা পতাকা প্রদর্শন করতে বলেছিলেন ক্যাথলিক ধর্মালম্বীদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। এবার পোপের এই আহ্বানকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলেন দেশটির প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী। স্থানীয় সময় গতকাল রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পোপের এই আহ্বানকে ভার্চুয়াল মধ্যস্থতা বলে উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট বিবিসি জানায়, ভ্লাদিমির জেলেনস্কি।

সুইজারল্যান্ডের আরএসআই নামের একটি টেলিভিশন ফেব্রুয়ারিতে পোপ ফ্রান্সিসের একটি সাক্ষাৎকার রেকর্ড করে। আগামী ২০ মার্চ এটি প্রচার করা হবে। ওই সাক্ষাৎকারে পোপের কাছে রাশিয়া ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে পোপ বলেন, যখন আপনি দেখছেন হেরে যাচ্ছেন, সবকিছু ঠিকভাবে চলছে না, তখন আপনাকে আলোচনার পথ খুঁজতে হবে।

তার এই বক্তব্যে সমালোচনার ঝড় উঠেছে। শুধু ইউক্রেনে নয়, এর বাইরেও পোপের সমালোচনা হয়েছে। সমাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেনীয় গ্রিক ক্যাথলিক চার্চের প্রধানসহ ইউক্রেনবাসীরাও পোপের তীব্র সমালোচনা করছেন।

রবিবার রাতে এক ভিডিও ভাষণে, প্রেসিডেন্ট জেলেনস্কি সরাসরি পোপকে উল্লেখ না করে, তার সমালোচনা করেছেন। সেই সাথে সম্মুখ যুদ্ধে অংশ নেয়া ইউক্রেনীয় কাজের প্রশংসা করেছেন।

এর আগে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আমাদের পতাকা হলুদ ও নীল রঙের। এটি সেই পতাকা যার মাধ্যমে আমরা বেঁচে থাকি, মৃত্যুবরণ করি এবং বিজয়ী হই। আমরা অন্য কোনও বা অন্য কারও পতাকা উত্তোলন করব না।
তবে ভ্যাটিক্যান সিটির এক মুখপাত্র জানান, পোপ ইউক্রেনকে আত্মসমর্পণ করতে বলেনি। বরং সমঝোতার মাধ্যমে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।

এদিকে পোপের এ মন্তব্যের পর ভ্যাটিকানে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যারা অ্যাডলফ হিটলারের সঙ্গে আলোচনা করতে বলেছিল। পোপের মন্তব্য ঠিক তেমনই।

ইউক্রেনে রুশ আগ্রাসনের দুই বছরেরও বেশি সময় পর, রক্ষণাত্মক অবস্থানে রয়েছে কিয়েভ। কারণ গত মাসে তাদের কৌশলগত শহর আভদিভকা দখল করেছে রুশ সেনারা। বিপরীতে ভয়াবহ সেনা ও সামরিক সরঞ্জামের অভাবে রয়েছে ইউক্রেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031