IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩কাঁদলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিযোগ ফারুকীর বিরুদ্ধেইরানে হামলাকে ভুল ছিল মনে করেন ৬১ শতাংশ আমেরিকানসিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশসিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানমহাদেবপুরে সিসি ঢালায় রাস্তানির্মাণে অনিয়মের অভিযোগমহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগমহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালননিয়ামতপুরে ‘ভাবিচা গণহত্যা দিবস’ পালিতবাউয়েট শিক্ষার্থীদের রাজশাহীর সপুরা সিল্ক মিলস লিঃ পরিদর্শনবাঘায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের উদযাপন উপলক্ষে র‌্যালি-আলোচনা সভাবদলগাছীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতআধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই: আনু এমপিরাণীনগরে মহান মে দিবস পালিতপোরশায় নাহার ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> এনায়েতপুরে গৃহবধুকে শ্বাসরোধে হত্যা

এনায়েতপুরে গৃহবধুকে শ্বাসরোধে হত্যা

ধূমকেতু নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের এনায়েতপুরে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত দোলেনা খাতুন (৩৩) রুপনাই গ্রামের মামুন খানের স্ত্রী এবং খুকনী গ্রামের তাঁত ব্যবসায়ী সুলতান হোসেনের মেয়ে।

 

নিহতের পরিবার ও পুলিশ জানায়, গত ১৩ বছর আগে রুপনাই গ্রামের কাদের খানের ছেলে যৌতুলক লোভী মামুন খানের সাথে বিয়ে হয়। বর্তমানে তাদের ঘরে ৩ সন্তান রয়েছে। মামুন কাপড়ের মোকাম করতো। এরপর শ্বশুর বাড়ি থেকে জোড় করে টাকা নিয়ে বিদেশে কাজের জন্য গিয়ে মাস খানেক থাকার পর বাড়ি চলে আসে। ঢাকা সহ বিভিন্ন স্থানে নানা ব্যবসা করে ঋনগ্রস্ত হয়ে পড়ে মামুন। টাকা ও গহনার জন্য স্ত্রী দোলেনা খাতুনকে মাঝে-মাঝে মারধর এবং বাড়ির লোকজনদের দিয়ে চাপসৃষ্টি করতো। গত কোরবানীর ঈদের সময় মামুন ঢাকা থেকে বাড়ি এসে মনমালিন্য করে ঈদের পর চলে যায়। তবে বাড়ির লোকজন ও আত্বীয়-স্বজনদের দিয়ে টাকা গহনার জন্য চাপ সৃষ্টি করতো। এ অবস্থায় শুক্রবার বিকেলে দোলেনা খাতুনকে বাড়িতে শ্বাসরোধে হত্যার পর পুলিশ খবর পেয়ে রাতে এসে লাশ উদ্ধার করে। শনিবার সকালে লাশটি ময়না তদন্তের জনস্য মর্গে পাঠায়।

 

নিহত দোলেনা খাতুনের বড়ভাই ইব্রাহীম হোসেন জানান, বিয়ের পর থেকে পাষন্ড স্বামী মামুন খান, তার স্বজনেরা নানা কাজের কথা বলে মোটা অংকের টাকা ও গহনার জন্য চাপ দিত ও মারধর করতো। টাকা গহনার জন্যই তাকে শ্বাসরোধে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে। আমরা এর শাস্তি চাই।

 

এদিকে ঘটনার বিষয়ে এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ জানিয়েছেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930