IMG-LOGO

সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চার সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণমান্দায় গেটকা প্রকল্পের যুব সদস্যদের মাঝে সবজি চাষের উপকরণ বিতরণরায়গঞ্জে দিন দিন বাড়ছে পটলসহ বিভিন্ন ধরনের সবজি চাষসিরাজগঞ্জ জেলা স্কাউটস এর প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মিয়ার ১৬ তম মৃত্যুবার্ষিকীবদলগাছী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক‘ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা’মান্দায় নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তারস্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণাদেশে ফিরে যা বললেন অভিনেত্রী বাঁধনমহাদেবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল সীলগালাডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবির সাবেক শিক্ষার্থী আবু তৈয়বএকটি কিনলে একটি ফ্রি’ প্রলোভনে অর্থ আত্মসাৎ, বাগমারার সেই আঁখি সাড়ে চার বছর পর গ্রেপ্তারসিরাজগঞ্জে ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণপবায় গবাদিপশু ও হাঁস-মুরগির বিনা মূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি, মিলন
Home >> নগর-গ্রাম >> মান্দায় গণটিকাদান কেন্দ্রে নেই ভীড়

মান্দায় গণটিকাদান কেন্দ্রে নেই ভীড়

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : সারা দেশের ন্যায় নওগাঁর মান্দা উপজেলার ৪২টি কেন্দ্রে একযোগে গণটিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টায় শুরু হয়ে এ কার্যক্রম চলে বিকেল ৫টা পর্যন্ত। টিকাদান কেন্দ্রগুলোতে তেমন ভীড় ছিল না। এতে হুড়োহুড়ি না করেই কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি মেনে লোকজন স্বাচ্ছন্দে টিকা গ্রহণ করেন।

শনিবার উপজেলার প্রসাদপুর ইউনিয়ন পরিষদ, সতিহাট কেটি উচ্চ বিদ্যালয়, নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদ কেন্দ্রসহ বেশকিছু কেন্দ্র ঘুরে দেখা গেছে লোকজন বিচ্ছিন্নভাবে কেন্দ্রে এসে টিকা গ্রহণ করছেন। কারোর মধ্যেই তাড়াহুড়ো দেখা যায়নি। ভীড় না থাকায় লাইলেও দাঁড়াতে হয়নি কেন্দ্রে আসা লোকজনদের।

এদিকে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ টিকাদান কেন্দ্রগুলো পরিদর্শন ও কার্যক্রমের তদারকি করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুয়ায়ী উপজেলার ১৪ ইউনিয়নের ৪২ টি কেন্দ্রে একযোগে কোভিড-১৯ এর প্রথম ডোজের টিকা দেওয়া হয়। এদিন ১২ হাজার ৬০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছিল। কিন্তু টিকা কেন্দ্রগুলোতে লোকজনের উপস্থিতি তেমন একটা ছিল না। এজন্য কাক্সিক্ষত টার্গেট পুরন হয়নি।

হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার পর্যন্ত উপজেলায় প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ লাখ ৮৯ হাজার, ৭৯৫ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৩৭ হাজার ৪২৭ জন এবং বুস্টার ডোজ নিয়েছেন ৬ হাজার ৫৯ জন। এছাড়া ৩৪ হাজার ৯০০ জন শিক্ষার্থী প্রথম ডোজ ও ৩৩ হাজার ৯৬৩ জন শিক্ষার্থী দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031