IMG-LOGO

শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জীশারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগর পূজা উদযাপন কমিটি ওমণ্ডপ সভাপতিদের সঙ্গে ভূমিমন্ত্রীর মতবিনিময়শাহমখদুম কলেজে সম্প্রীতি সভা: গুজব ও উসকানি প্রতিরোধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানগোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভাগোদাগাড়ীতে চায়না প্রজেক্ট সংলগ্ন সরকারি খাল ভরাট করে বন্ধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে ইউএনও-কে লিখিত আবেদন‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমার ছোট ভাই মেরেছে’ কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব নিশাতনন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা‘বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই’বাগমারায় কবর খননের সময় ৬.৭ কেজি কষ্টিপাথর উদ্ধারবদলগাছীতে প্রাথমিক শিক্ষক বদলি ; নিয়ম মেনে নাকি নীতিমালা লঙ্ঘনআত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যুবাগমারায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির সংবর্ধনা ও স্বাস্থ্যসেবা মতবিনিময় সভানিয়ামতপুরে অবাধে বন বিভাগের গাছ কাটার অভিযোগবলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই
Home >> নগর-গ্রাম >> রাণীনগরে প্রতিহিংসার বিষে পুড়লো তিন কৃষকের জমির ধান

রাণীনগরে প্রতিহিংসার বিষে পুড়লো তিন কৃষকের জমির ধান

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে তিন কৃষকরে প্রায় তিন বিঘা জমির ধান আগাছা নাশক (বিষ) ছিটিয়ে পুড়ে দেয়া হয়েছে। পূর্ব শত্রুতা বসত প্রতিহিংসা করে রাতের আধারে ধান পুরে দেয়া হয়েছে বলে অভিযোগ ওঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বিল-পালশা এলাকায় বানিয়াপাড়া পশ্চিম মাঠে। এঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষকরা।

বিল পালশা গ্রামের লোকমান সরদারের ছেলে কৃষক বকুল সরদার বলেন, গত ২২ বছর ধরে একই এলাকার বানিয়াপাড়া গ্রামের গোনেশ চন্দ্রের ৪৯ শতক জমি বর্গাচাষ করে আসছেন। এমৌসুমে ওই জমিগুলোতে কাটারীভোগ ও জিরাশাইল ধান রোপন করেছেন। ইতিমধ্যে ধান গামর হয়েছে। এরই মধ্যে পূর্ব শত্রুতার জ্বের ধরে এলাকার জনৈক দুই ব্যাক্তি বুধবার রাতে জমিতে আগাছানাশক (বিষ) ছিটিয়ে ধান পুড়ে দিয়েছে। এতে প্রায় ৪২ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এছাড়া বানিয়া পাড়া গ্রামের আব্দুল জলিল জানান, একই রাতে ১৯শতক জমির ধান বিষ ছিটিয়ে পুড়ে দিয়েছে জনৈক ব্যক্তিরা। এছাড়া ওই রাতেই একই গ্রামের রমজান আলীর সাড়ে ২৬ শতক জমির ধান আগাছানাশক ওষুধ ছিটিয়ে পুড়ে দিয়েছে বলে জানিয়েছেন রমজান আলী। এঘটনায় বৃহস্পতিবার বিকেলে পারইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা।

রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে শুক্রবার বিকেলে ক্ষতিগ্রস্থ্য জমিগুলো পরিদর্শন করেছি। আপাতত বেশি বেশি পরিমান পানি ছিটানোর পরামর্শ দেয়া হয়েছে। তবে ধানগুলো সেরে ওঠবে কিনা তা ৩/৪দিন পার না হওয়া পর্যন্ত বলা যাবেনা।

পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ বলেন, এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি এবং শুক্রবার বিকেলে ধানগুলো দেখেছি। তদন্ত সাপেক্ষে দ্রুত সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930