ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে রাশেদা বেগম (৪৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ সদস্যরা।
মঙ্গলবার (২৬ জুলাই) সকালে উপজেলার গোপালপুর পৌরসভার বিজয়পুর মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সে ওই এলাকার আবু তাহের এর স্ত্রী।
জানা যায়, সকাল সাড়ে ৬ টার দিকে স্থানীয়রা রাশেদা বেগমের নিজ বাড়ির টিউবওয়েলের পাশে তার লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে লালপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন বলে জানা গেছে।
এবিষয়ে লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন, ময়না তদন্তর প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বলা যাবে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news