ধূমকেতু প্রতিবেদক, বেলকুচি : সিরাজগঞ্জের বেলকুচিতে বিশিষ্ট ব্যবসায়ী সবুজ মিয়ার (৩৪) উপর অতর্কিত হামলা করে ১০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় মূসা।
বুধবার (২৭ জুলাই) শেলবরিষা দক্ষিণ পাড়া একতা বাজারে এ ঘটনা ঘটে। আনুমানিক বেলা ১১ টায় দিকে বিশিষ্ট মুড়ি ব্যবসাসী সবুজ মিয়া বাড়ি থেকে টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হলে রাস্তায় মূসা ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে অতংকি ভাবে হামলা করে তার কাছে থাকা ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে য়ায়।
এসময় মূসার সাথে ছিলেন মৃত মোসলেম প্রামানিকের ছেলে মজনু মিয়া, ফজলুর রহমানের ২ ছেলে রকি ও রনি এবং মজনুর ছেলে রুকুল।
আহত সবুজ মিয়া জানান, মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যায় শেলবরিষা একতা বাজারে মূসা কিছু যুবকদের সাথে আলাপ কালে আল্লাহ ও কোরআন মিথ্যা বলে ইসলাম বিদ্বেষী কথা বার্তা বলতে থাকে। এসব কথা শুনতে পেয়ে সবুজ মিয়া প্রতিবাদ করলে সবুজ মিয়া ও মূসার সাথে কথা কাটাকাটি ও দস্তাদস্তি হয়। পরে স্থানীয়রা এসে উভয়কে শান্ত করে বাড়িতে পাঠিয়ে দেয়। পরদিন সকাল বেলা সবুজ মিয়া টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার পথে এ হামলা চালায়। হামলায় সবুজ মিয়া গুরুতর আহত হন। তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয় ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। আহত সবুজ মিয়াকে বেলকুচি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বেলকুচি থানার ওসি জানান, এ বিষয়ে একটি বেলকুচি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।



