IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন

ধামইরহাটে বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে বিশ্ব হেপাটাইটিস দিবস অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় ডাঃ নিয়াজ মোস্তাক চৌধুরী ৫ প্রকার হেপাটাইটিস রোগ বিষয়ে এর লক্ষণ, করণীয় এবং চিকিৎসা বিষয়ে প্রাথমিক ধারণা দেন।

দিবস উপলক্ষে বক্তব্য প্রদান করেন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, ওসি মোজাম্মেল হক কাজী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিল্লুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. আবু মাসুদ আনসারী, স্যানিটারি ইন্সপেক্টর আনিছুর রহমান, এসএসএন রুপভান নেছা, মেহের নেগার বেলুন, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, এম এ মালেক, সাংবাদিক আমজাদ হোসেন।

বক্তাগণ স্বাস্থ্যসেবায় যেকোন সহযোগীতার প্রতিশ্রুতি প্রদান করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ স্বপন কুমার বিশ্বাস স্বাস্থ্যসেবায় তাঁর জনবল ও ওষুধ দিয়ে সর্বাত্তক চিকিৎসা ও সেবা দানের চেষ্টা করবেন বলে জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31