IMG-LOGO

শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় এজাহার নামীয় দুই আসামী গ্রেপ্তার,চাাঁদা দাবি ও মারপিট করে টাকা নেওয়ার অভিযোগগাজীপুরে ছিনতাইকারীর হাতের কবজি কেটে দিল স্থানীয় জনতানালু মিঞার পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত১৯ শর্তে বাঘা ওয়াকফ্ এস্টেটের মাঠ ইজারা,উন্মুক্ত ডাকে অংশ নিয়েছেন নারিওমানবতার ফেরিয়ালা আবু সাইদ চাঁদগোদাগাড়ীতে মা ও শিশু সহায়তা কর্মসূচীর উঠান বৈঠকপুঠিয়ায় হামলা, লুটপাট ও বাড়ি ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলনবাগমারায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভাচাঁপাইনবাবগঞ্জে মাদকসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেপ্তারবাগমারায় জমি নিয়ে বিরোধ, কৃষককে মারধরের অভিযোগচাঁপাইনবাবগঞ্জে হলুদ-মরিচের গুড়ার ভিতর মিলল মাদক, আটক ১সিংড়ার চকসিংড়া দারুল উলুম মাদ্রাসার ইফতার মাহফিলরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনস্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান
Home >> নগর-গ্রাম >> নাচোলের রানীমাতা ইলামিত্রের ২০তম মৃত্যুবার্ষিকী উদযাপন

নাচোলের রানীমাতা ইলামিত্রের ২০তম মৃত্যুবার্ষিকী উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : ইলামিত্র সংসদের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র আঞ্চল নাচোলের রানীমা খ্যাত তে-ভাগা আন্দলনের কিংবদন্তি নেত্রী বীরাঙ্গনা ইলামিত্রের ২০তম মৃত্যুবার্ষিকি নাচোলের ঐতিহাসিক কেন্দুয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে সাংবাদিক সাজিদ তৌহিদের সঞ্চালনায় বীরাঙ্গনা ইলামিত্রের মৃত্যুবার্ষিকির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম সৈকত জোয়ার্দার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পেল মেয়র আব্দুর নরশিদ খান ঝালু, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন, নাচোল ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আল্লামা আকবর, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, লেখক ও গবেষক আলাউদ্দিন বটু ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন।

ইতিহাস থেকে জানা যায়, যশোহর জেলার জমিদার কন্যা ইলামিত্রের সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলার রামচন্দ্রপুর হাটের জমিদার রমেন মিত্রের বিয়ে হয়। ওইসময় ততকালিন পাকিস্তান সরকারের আমলে পূর্ববঙ্গে স্বরাজ আন্দলনের দানা বাঁধতে থাকে। এদিকে জমিদারদের জমিতে উৎপাদিত ফসলের হিস্যা বা বর্গাদার কৃষকদের অংশ নিয়ে দীর্ঘদিনের দাবী জমিদারবউ ইলামিত্র তাঁর স্বামীর জমিদারীতে ৩ ভাগের একভাগ জমির মালিকের, একভাগ বর্গা চাষির ও একভাগ জমির উৎপাদন খরচ। জমির মালিক অথবা বর্গদার যিনি উৎপাদন খরচ বহন করবেন, তিনিই ২ ভাগ পাবেন। এ অধিকার প্রতিষ্ঠা করেন। আর এটিই ঐতিহাসিক তে-ভাগা আন্দলন। পরবর্তিতে অন্যান্য জমিদারের সাথে বর্গাচাষীদের প্রাপ্য অংশ নিয়ে আন্দলন শুরু হয়।

ততকালিন পাকিস্তান সরকার বর্গাচাষিদের ওই আন্দলনকে রাস্ট্র বিরোধী আন্দলন হিসেবে দমন করার জন্য নাচোলের কেন্দুয়া, ঘাষুড়া, রাওতাড়া ও এর পার্শবর্তি এলাকায় চাষিদের উপর নির্যাতন চালায়। পুলিশ কেন্দুয়া, ঘাষুড়া ও রাওতাড়ার ৫জন বর্গা চাষিকে আটক করে এবং নির্যাতন শেষে হত্যা করে। পুলিশের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে হিন্দু, মুসলিম ও বিশেষ করে সাঁওতাল সম্প্রদায়ের বর্গাচাষিরা রাওতাড়া এলাকায় ৫ জন পাকিস্তানী বাহিনীকে হত্যা করে। ফলে আদিবাসী সম্প্রদায়ের উপর শুরু হয় জুলুম নির্যাতন। আন্দলনের নেত্রী ইলামিত্র গোপনে নাচোল থেকে রহনপুর যাবার পথে পাকিস্তানী পুলিশের হাতে গ্রেপ্তার হন।

রহনপুরের হাজতখানায় ইলামিত্রের প্রতি শারিরিক নির্যাতন চালায় পুলিশ। পরে পুলিশ ইলামিত্রকে রাজশাহী কারাগারে পাঠায়। একসময় ইলামিত্র মুক্তি পান। সেই থেকে রানী ইলামিত্র বরেন্দ্র অঞ্চল নাচোলের বর্গাচাষিদের নিকট রানীমা হিসেবে খ্যাতি লাভ করেন। বরেণ্য চলচিত্র নির্মাতা সৈয়দ ওয়াহিদুজ্জামান ডাইমন্ড ইলামিত্রের জীবনালেখ্যের উপর “নাচোলের রাণী” চলচিত্র নির্মান করেন।

ইলামিত্র সংসদের সভাপতি বিধান সিং জানান, বিগত ১৩ বছর যাবত রানীমা ইলামিত্রের জন্ম ও মৃত্যু বার্ষিকি এবং কেন্দুয়ায় প্রতিষ্ঠিত ইলামিত্রের ঐতিহাসিক কালিমন্দিরে কালিপুজা উদযাপণ করে আসছেন। রানীমা ভক্তবৃন্দের অনুপ্রেরনায়, উপদেষ্টাদের উৎসাহে রানীমা ইলামিত্রের প্রতি ভক্তি ও শ্রদ্ধাসহকারে সমস্ত আয়োজন করে আসছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728