ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : আশ্বিনে শরীর করে শিনশিন। এক সময় মুরুব্বিরা এমন কথাটায় বলতেন। কিন্তু এবার দেখা যাচ্ছে তার ব্যতিক্রম। আজ আশ্বিনের ৩০ তারিখ। এসময় দিনের বেলা হালকা গরম থাকার কথা।
বিকেলের দিকে খুব একটা ঠান্ডা না থাকলেও রাত্রীতে ঠান্ডা পড়ার কথা। প্রতি বছর প্রকৃতি সেটাই জানান দিতো। কিন্তু এবার পুরো আশ্বিন মাস জুড়েই দেখা গেল প্রচন্ড গরম। আজ আশ্বিন মাসের ৩০ তারিখ।
আগামিকাল কার্তিক মাসের ১ তারিখ। এই মূহূর্তে শীতের বদলে দেখা যাচ্ছে প্রচন্ড গরম। সূর্যের এই উত্তাপে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কোমলমতি শিক্ষার্থী ও খেটে খাওয়া মানুষ। গরমের তীব্রতা থেকে একটু রেহায় পেতে অনেকেই ছাতা হাতে চলাফেরা করছে।
আবার অনেকেই রাস্তার পাশে আখের রসের দোকান, ডাবের দোকান ও শরবতের দোকানগুলোতে ভীর করছেন। গরম আর প্রখর রোদে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন-যাত্রা। রাত্রীতে একটু গরম অনুভূতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথেই বাড়তে থাকে গরমের তীব্রতা। ফলে দূর্ভোগে আছে খেটে খাওয়া মানুষ। বিশেষ করে কমলমতি শিশুরা।
আবহাওয়ার বিভিন্ন তথ্য সূত্রে জানা যায়, সপ্তাহ শেষে বৃস্টিপাত বাড়তে পারে। এর পরপরই কমতে পারে তাপমাত্রা।


