IMG-LOGO

শনিবার, ১৩ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনাগোদাগাড়ীতে বিএনপি নেতা বাবুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতবাঘার সন্তানদের স্বপ্নের পাশে এমপি আবু সাঈদ চাঁদভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলনমহাদেবপুরে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনীধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণবাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা এমপি বারীরমহাদেবপুরে সড়কেপ্রাণ গেল যুবকেরচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩২০ বোতল কোডিন মিশ্রিত সিরাপ উদ্ধার, আটক ২মহাদেবপুরে মানববন্ধনে বক্তব্য দেয়ায়এক নারীর ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগধামইরহাটে সীমান্তে হত্যা-পুশইন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশমান্দায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ওউদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিতপ্রশিক্ষন প্রাপ্ত দক্ষ জনশক্তি রপ্তানী করতে চাই বর্তমান সরকার :চারঘাটে এমপি চাঁদমান্দায় হত্যা মামলার আসামিদের বাড়িতেহামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগচাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যুরায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানিতে তলিয়ে গেছে ফসলি জমি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানিতে তলিয়ে গেছে ফসলি জমি

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মার পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চলের ফসলের ক্ষেত ডুবে গেছে। এতে নষ্ট হয়েছে মাসকলাই, শীতকালীন আগাম সবজি ও সরিষা।

শিবগঞ্জ উপজেলা কৃষি দপ্তর জানায়, পাঁকা, উজিরপুর, দুর্লভপুর, ছত্রাজিতপুর, ঘোড়াপাখিয়া এই ৫ ইউনিয়নের নিম্নাঞ্চলে পদ্মার পানি প্রবেশ করেছে। ফলে মাসকলাই ৪৯২ হেক্টর ও অনান্য ফসল ২ হেক্টর পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে ১ হাজার ৩১৫ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

দুর্লভপুরের ঠুঠাপাড়ার সমসের নামের এক কৃষক বলেন, কয়েকদিন আগে মাসকলাইয়ের বীজ বুনেছি। কিন্তু দুই দিন আগে জমিটুকু ডুবে গেছে। সব বীজই নষ্ট হয়ে গেছে। আগে বীজের দাম কম থাকলেও ইদানিং বেড়ে গেছে। ফলে চিন্তায় আছি।

মনোহরপুরের আসাদুল ইসলাম। তিনি প্রায় দুই বিঘা জমিতে মাসকলাই চাষ করেছেন। তিনি বলেন, এর আগেও পদ্মায় পানি বাড়ায় নিম্নাঞ্চল ডুবে গেছে। জমি থেকে পানি নেমে গেলেও, ডোবা নালার পানিগুলো এখনও শুকাইনি। কিন্তু আবারো পদ্মার পানি বাড়ায় সহজেই ডোবা নালা উপচে ফসলের ক্ষেত ডুবে গেছে।

শিবগঞ্জ উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা মিলন সাহেদ বলেন, শিবগঞ্জে হঠাৎ করেই পদ্মার পানি বাড়ছে। এবার উপজেলায় ৯ হাজার হেক্টর জমিতে মাসকলাই চাষা হচ্ছে। এরমধ্যে ৪৯২ হেক্টর মাসকলাই পদ্মার পানিতে ডুবে গেছে। এতে এক হাজারের বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া আরও ৩০ জন কৃষকের অনান্য ফসল নষ্ট হয়েছে ২ হেক্টর।

সবমিলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ হাজার ৩১৫ জন কৃষক।

তিনি আরও বলেন,গত ২৪ ঘণ্টায় পদ্মায়পানি বেড়েছে দশমিক ১৫ সেন্টিমিটার। পাঁচ ইউনিয়নের মধ্যে দুর্লভপুর ইউনিয়নে ২১০ হেক্টর জমির মাসকলাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে দু’এক দিনের মধ্যেই পানি কমে যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031