ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে শেখ রাসেল স্কুল অব ফিউচার এবং ডিজিটাল ল্যাব এর উদ্বোধ করা হয়েছে।
শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যায় উপজেলার আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল স্কুল অব ফিউচার এবং ডিজিটাল ল্যাব এর উদ্বোধন করেন।
এর পর স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল শেখ রাসেল স্কুল অব ফিউচার এবং ডিজিটাল ল্যাব এর ফলক উন্মোচন করেন।
এলক্ষে উক্ত বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী আলহাজ্ব শাহজাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, রাণীগর থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার কামরুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহানসহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী এবং স্থানীয় দলীয় নেতাকর্মীবৃন্দ।


