ধূমকেতু প্রদিবেদক, গোমস্তাপুর : বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয় শিশুদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে বিশেষ চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করলেও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তা বাস্তবায়িত হয়নি।
অথচ এখানে ডাঃ রুস্তম আলী নামে একজন শিশু রোগ বিশেষজ্ঞের পদায়ন রয়েছে।
এ প্রসঙ্গে জানতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদের সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে, ভূক্তভোগীরা অভিযোগ করেন, ওই বিশেষজ্ঞ চিকিৎসক বেশ কয়েক মাস পূর্বে এখানে যোগদান করলেও ঠিকমত অফিস করেন না।


