IMG-LOGO

বৃহস্পতিবার, ২৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটকমান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকেমারধরের অভিযোগ, মহাসড়ক অবরোধগোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনারাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকেভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসকমহাদেবপুরে বিদ্যুৎপৃষ্টেগৃহবধূর মৃত্যুভেনেজুয়েলার ভূমিকম্পের ভয়াবহতা ছবিচীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানেরপ্রধানমন্ত্রীর বেইজিং সফর নিয়ে সংবাদ সম্মেলন বেলা ১১টাভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলবেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা‘মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পরুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকেমারধরের অভিযোগ, মহাসড়ক অবরোধ

মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকেমারধরের অভিযোগ, মহাসড়ক অবরোধ

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় মোটরশ্রমিক ইউনিয়নের সদস্যদের বিরুদ্ধে সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে অটোরিকশা মালিক সমিতির সদস্যরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪৫ মিনিট ধরে চলা অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানো ও মহাসড়কে চলাচলের ওপর বিধিনিষেধ রয়েছে। এ নিয়ম বাস্তবায়নে ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় বাসমালিক গ্রুপের পক্ষে মোটরশ্রমিক ইউনিয়নের সদস্যদের দিয়ে একটি চেকপোস্ট পরিচালনা করা হয়। এ বিষয়কে কেন্দ্র করে অতীতেও বাসশ্রমিক ও অটোরিকশা মালিক সমিতির সদস্যদের মধ্যে একাধিকবার উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস অভিযোগ করেন, প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী মহাসড়কে অটোরিকশা চলাচল করা হলেও বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় সড়কে যাত্রী তোলাকে কেন্দ্র করে মোটরশ্রমিক ইউনিয়নের লোকজন তাকে মারধর করেন। এর প্রতিবাদে সমিতির সদস্যরা মহাসড়ক অবরোধ করেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

সংগঠনের সভাপতি আল মামুন বলেন, মোটরশ্রমিক ইউনিয়নের সদস্যরা প্রায়ই অটোরিকশা চালকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। স্থানীয় সড়কে যাত্রী তুললেও তারা বিভিন্নভাবে বাধা সৃষ্টি করেন। সমিতির সাধারণ সম্পাদককে মারধরের ঘটনায় সুষ্ঠু বিচার না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি সতর্ক করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে জেলা মোটরশ্রমিক ইউনিয়নের মান্দা শাখার সহ-সভাপতি রুকনুজ্জামান গামা বলেন, প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ। এ নিয়ম অমান্য করে যাত্রী তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে, এর বেশি কিছু নয়।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের অবরোধ তুলে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ