IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদেশের প্রথম AI-সমন্বিত স্মার্ট হেলমেট তৈরির উদ্যোগ সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীরসিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশসিরাজগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, দোয়া ও আলোচনা সভাতানোরে পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার প্লাটুন কমান্ডারের তাল বীজ রোপণপ্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের তারিখ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিররায়গঞ্জের হাটপাঙ্গাসীতে ডেঙ্গু প্রতিরোধে সমাবেশবাঘায় বন্যার্তদের পাশে আনসার ভিডিপি,বিতরণ করা হলো খাদ্য ও ওষুধসিরাজগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সেমিনারছোটবেলা থেকেই বন্ধুত্ব, ডিএনএ পরীক্ষায় জানা গেল তারা আসলে আপন বোনসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার ও তদন্ত চেয়ে আবেদনপ্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসকনিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলনব্লাড ক্যান্সারে আক্রান্ত আবুল বাশার বাঁচতে চান, প্রয়োজন ২০-২৫ লাখ টাকাতারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু
Home >> নগর-গ্রাম >> গোপীনাথপুরে মসজিদের অনুদানের নাম ভেঙে হাটের খাজনা আদায়ের অভিযোগ

গোপীনাথপুরে মসজিদের অনুদানের নাম ভেঙে হাটের খাজনা আদায়ের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পূণগোপিনাথপুর তিন মাথার মোড়েরহাটে আসা কৃষক ও পাইকারদের কাছ থেকে মসজিদের অনুদানের নাম করে খাজনার টাকা তুলছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। তারা ওই টাকা নিজেদের পকেটে রাখেন বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার পুণগোপিনাথপুর তিন মাথার মোড়ে বসা হাটে বিভিন্ন এলাকা থেকে আসা কাঁচা মালের ব্যাপারীরা ওই হাটের কৃষকদের কাছ থেকে কাঁচা সবজি কিনে আবার বিভিন্ন হাটে গিয়ে বিক্রি করতে চলে যান।

সকাল ৬ টা থেকে ৮ টা পর্যন্ত মাত্র দুই ঘন্টার মধ্যেই তিনমাথার মোড়ের অস্থায়ী হাটের সব কেনা-বেচা শেষ হয়ে যায়।

এই সুযোগে হাটে স্থানীয় বাসিন্দা হুমায়ন কবির, মামুন হোসেন, মুকুল হোসেন, আব্দুল হামিদ এবং বোরহান উদ্দিন মসজিদের অনুদানের নামে ওই অস্থায়ী হাট থেকে খাঁজনার টাকা উত্তোলন করেন। স্থানীয়দের অভিযোগ অস্থায়ী হাটের টাকা কেউ মসজিদে জমা দেন না। তারা নিজেদের পকেটে রাখেন। আবার কেউ যৎ সামান্য জমা দেন। এ ভাবে তারা প্রতিদিন হাট থেকে টাকা উত্তোলন করেন।

স্থানীয় ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি আমাদের কাছ থেকে টাকা আদায় করেন, কিন্তু কোনও রশিদ দেন না। তারা বলেন এটা নাকি মসজিদের টাকা। আমরা মসজিদের নাম শুনে টাকা দিই। রশিদ ছাড়া টাকা নেয়া অন্যায়।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, বোরহান উদ্দিন হাটের টাকা তোলেন। তিনি ওই টাকা কোথায় জমা দেন, তার হিসাব নিকাশ কেউ জানেন না। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এই অস্থায়ী হাটের টাকা তুলতে নিষেধ করেছিলেন, কিন্তু বোরহান উদ্দিন তা শোনেন নি। এখনো তিনি টাকা আদায় করছেন।

অভিযোগ অস্বীকার করে বোরহান উদ্দিন বলেন, আমি একটি টাকাও নিজের পকেটে রাখি না। সব টাকা মসজিদে জমা দেই। কেউ আমার বিরুদ্ধে টাকা আত্বসাতের যে অভিযোগ তোলা হচ্ছে তা মিথ্যা।

পূণগোপিনাথপুর সিনিয়র মাদরাসার অধ্যক্ষ ও মসজিদ কমিটির সভাপতি মামনুর রশিদ বলেন, আমি বেশী কিছু জানিনা,তবে কয়েকজন যুবক হাট থেকে মসজিদের অনুদানের নামে টাকা আদায় করেন।

গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, পূর্ণ গোপীনাথপুর তিন মাথায় সকালে একটি ছোট হাট বসে। তবে কিছু অসাদু ব্যক্তি হাটের নামে টাকা তোলে সেটি আমিও শুনেছি। কাল সকালে আমি নিজে ওই হাটে গিয়ে দেখবো।

উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান বলেন, পূর্ণ গোপীনাথপুর তিন মাথার মোড়ে সড়কের উপরে কোন হাট বসার অনুমতি নেই। সেখানে কেউ খাঁজনার টাকা আদায় করলে সেটি বে-আইনিভাবে তুলছেন। আমি অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031