IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বছরে ৮১ জনের অস্বাভাবিক মৃত্যু, আত্মহত্যার তালিকায় শিশু ও বৃদ্ধ

বছরে ৮১ জনের অস্বাভাবিক মৃত্যু, আত্মহত্যার তালিকায় শিশু ও বৃদ্ধ

মৃত্যু লাশ মরদেহ মারা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর- আত্রাই উপজেলায় গত এক বছরে ৮১জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব অস্বাভাবিক মৃত্যুর মধ্যে আত্মহত্যার তালিকায় ৮ বছরের শিশু থেকে শুরু করে ৮৩ বছরের বৃদ্ধ রয়েছে।

এর মধ্যে ১১জন শিশু-কিশোরসহ ৫৪জন আত্মহত্যা, ১১জন পানিতে ডুবে, ৭ জন বিদ্যুৎস্পর্শে, ৭ জন অজ্ঞাত কারণে এবং একজন বজ্রপাতে ও একজন ছাদ থেকে পরে মারা গেছে।

রাণীনগর থানা পুলিশের দেয়া তথ্য মতে, চলতি বছরের শুরু থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত উপেজলায় কেউ বিষপানে কেউ গলায় ফাঁস দিয়ে শিশু, কিশোর ও নানান বয়সি মোট ২৯জন আত্মহত্যা করেছে।

এর মধ্যে গত ২এপ্রিল চরকানাই গ্রামের সুমাইয়া আক্তার (১৭) গলায় ফাঁস দিয়ে, ১২মে কালীগ্রামের ফারজানা খাতুন (১৫) গ্যাস ট্যাবলেট খেয়ে, ৭ জুলাই কালীগ্রামের তাসকিয়া খাতুন (১৫) গ্যাস ট্যাবলেট খেয়ে, ১৮ আগষ্ট শিয়ালা গ্রামের আমির হামজা (১০) বিষপান করে, ২৩ আগষ্ট বনপুকুর গ্রামের বাদল হোসেন (১৩) গলায় ফাঁস দিয়ে, ২৭ নভেম্বর যাত্রাপুর গ্রামের শিশু ছালমা ওরফে শারমিন আক্তার (৮) গলায় ফাঁস দিয়ে এবং ২৬ ডিসেম্বর বড়িয়া গ্রামের সৃষ্টি হোসেন (১৭) গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। এসব আত্মহত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ অভিমান করে, কেউ পেটের পিঁরা, কেউ মানষিক সমস্যাজনিত কারণে আত্মহত্যা করেছে বলে থানায় দায়েরকৃত অস্বাভাবিক মৃত্যু মামলায় দাবি করা হয়েছে।এছাড়া পানিতে ডুবে ৬ জন, বিদ্যুৎস্পর্শে ৪ জন, অজ্ঞাত কারনে ৩ জন এবং বাসার ছাদ থেকে পরে ১জনের মৃত্যুসহ মোট ৪২জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

অপর দিকে আত্রাই থানা পুলিশ জানায়, উপজেলায় চলতি বছরে ২৫জনের আত্মহত্যাসহ মোট ৩৮জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৬ জানুয়ারী সুবর্ণ গ্রামের শিশু চিত্রারাণী (১১) গলায় ওড়নার ফাঁস দিয়ে, ২২মার্চ উলাবাড়িয়া গ্রামের শিশু আরমান (১১) গলায় ফাঁস দিয়ে, ২৫ জুন সাহেবগঞ্জের মারুফ হোসেন (১৭) বিষপান করে এবং ২ ফেব্রæয়ারী নৈদিঘী গ্রামের নছিরন বেওয়া (৮৩) গলায় ফাঁস দিয়ে এবং ১৭জুলাই রাতে সুদরানা গ্রামের দম্পতি মাসুম সরদার (২২) ও তার স্ত্রী লিমা বিবি (১৮) এক সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এছাড়া পানিতে ডুবে ৫ জন, বিদ্যুৎস্পর্শে ৩ জন, বজ্রপাতে ১জন এবং অজ্ঞাত কারণে ৪ জনের মৃত্যু হয়েছে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বিশেষ করে শিশুরা অনেক আবেগ প্রবোন হয়। এরা সামান্য বিরুপ আচরণে মান-অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেয়। সুতরাং প্রত্যেক বাবা-মা বা অভিভাবকদের উচিত শিশুদের সাথে ভাল ব্যবহার এবং ভালবাসা দিয়ে আগলে রাখা। তাহলেই অনেকাংশেই আত্মহত্যা রোধ করা সম্ভব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31