IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যুপ্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সৌজন্য সাক্ষাৎতানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> নগর-গ্রাম >> ঝালকাঠিতে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ঝালকাঠিতে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ওল্ড ফৌজিয়ান এসোসিয়েশন এর সার্বিক সহযোগিতায় এবং পুলিশ সুপার ঝালকাঠি এর পক্ষে সহকারী সিনিয়র পুলিশ সুপার রাজাপুর কাঠালিয়া (সার্কেল) মাসুদ রানা এ কম্বল বিতরণ করেন।

দেশে বইছে হাড় কাঁপানো শীত। শীতের তীব্রতায় জনজীবন অতিষ্ঠ। দারিদ্র সীমার নিচে বসবাসরত মানুষগুলোর অবস্থা বর্তমানে খুবই শোচনীয়। তাদের যেমন নেই শীত সইবার ক্ষমতা তেমন নেই শীত মোকাবেলা করার মত পর্যাপ্ত গরম কাপড়। তাইতো বুধবার দুপুর সারে এগারোটায় বাঘরী বাজারে বিপর্যস্ত গরিব, অসহায়, দরিদ্র ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মাসুদ রানা বলেন, ফৌজদারহাট ক্যাডেট কলেজের সাবেক ছাত্রদের সংগঠন ওল্ড ফৌজিয়ান এসোসিয়েসন সব সময় আসহায় মানুষের পাশে থাকে। তাইতো প্রতি বছরের মত এ বছরেও শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে। ঝালকাঠি পুলিশ সুপার মহোদয়কে সংগঠনের পক্ষ থেকে ঝালকাঠিতে কম্বল বিতরণের জন্য পাঠিয়েছে। সেখান থেকে রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় বিতরণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায়, ওসি তদন্ত গোলাম মোস্তফা, মঠবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান শাহজালাল হাওলাদারসহ উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news