ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশার নিতপুর সীমান্তে তিনটি ভারতীয় গরু আটক করেছে ১৬ বিজিবি টহল দল।
নিতপুর ক্যাম্পের হাবিলদার জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ শনিবার ভোরে সীমান্তের ২৩০/৫০(আর) নিতপুর দিয়াপাড়া এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে গরুগুলি আটক করেন।
ধারণা করা হচ্ছে, ওই সময় চোরাকারবারির দল গরুগুলি ভারত থেকে নিয়ে আসছিল। বিজিবি টহলদল পরিত্যাক্ত অবস্থায় গুলি আটক করেন।
১৬ বিজিবি নিতপুর ক্যাম্পর নায়েব সুবেদার মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সীমান্তে বিজিবি সদস্যরা শতর্ক থাকার কারণে গরুগুলি আটক করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news