IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি‘চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ’ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধনসিরাজগঞ্জে স্থানীয় প্রভাবশালি ব্যাক্তিবর্গের ভূমিকা সংক্রান্ত এ্যাডভোকেসি সভামহাদেবপুরে মামলা করায় মারপিট মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট, গৃহবধু হাসপাতালেমহাদেবপুরে লোকমোর্চার উদ্যোগে গ্রামীণ সড়কে বৃক্ষরোপণ অভিযান‘জনদুর্ভোগ বিবেচনায় সর্বনিম্ন ভাড়া বাড়ানো হয়েছে’মান্দায় লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভাচাঁপাইনবাবগঞ্জের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মাদক মামলার আসামি জুয়েল গ্রেপ্তারহজযাত্রী নিবন্ধনের সময় শেষ হচ্ছে কাল, পূরণ হচ্ছে না কোটানির্বাচন শেষে চুক্তি নয়তো ধ্বংস: জাতিসংঘে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারিপরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ‘রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই’
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২

ধূমকেতু প্রতিবেদক,​চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহরণের শিকার ১১ মাসের শিশু নাফিজকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সুজিআরা বেগম (৩৫) ও মানিকুজ্জামান (৩২) নামে দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। ​

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সকাল ১০:৪৫টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘি গ্রামের বাসিন্দা মো: রুবেল হোসেনের ১১ মাস বয়সী শিশু নাফিজকে নিজ শয়নঘরে ঘুমন্ত অবস্থায় রেখে রান্নাঘরের কাজে যান তার মা নিপা খাতুন। দুপুর ১২:০০টার দিকে সন্তানকে ঘরে দেখতে না পেয়ে খোঁজখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা।

পরবর্তীতে রুবেল হোসেন তার প্রতিবন্ধী ভাতিজী মোসাঃ শিরিন খাতুনের মাধ্যমে জানতে পারেন যে, সকাল ১১:০০টার দিকে শিশু নাফিজকে নিয়ে কেক কিনতে হাজারবিঘি বাজারে যাওয়ার পথে হাজারবিঘি চাঁদপুর ওয়াকতিয়া মসজিদের সামনে পাকা রাস্তার ওপর এক বোরখাপরা নারী শিশুটিকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ​

এ ঘটনার পর দিন (২২ সেপ্টেম্বর) শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং- ৪০/৩৬৯) দায়ের করা হয়। ​মামলা দায়েরের পর চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাসের দিক-নির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই সৌরভ কুমার দত্ত তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে ২২ সেপ্টেম্বর মামলার প্রধান আসামী মোসাঃ সুজিআরা বেগমকে (৩৫) গ্রেফতার করা হয়। ​পরবর্তীতে গ্রেফতারকৃত সুজিআরা বেগমের দেওয়া তথ্য ও দেখানো মতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন শিবতলা এলাকার মো: ইব্রাহিমের একটি ভাড়া বাড়ি থেকে অপর আসামী মো: মানিকুজ্জামানকে (৩২) গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত থেকে শিশু নাফিজকে (১১ মাস) সম্পূর্ণ সুস্থ ও অলৌকিকভাবে উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত মোসাঃ সুজিআরা বেগম শিবগঞ্জ উপজেলার হাজারবিঘি গ্রামের মোঃ আবুল কাশেমের স্ত্রী এবং মো: মানিকুজ্জামান একই গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত শিশুকে তার পরিবারের জিম্মায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং আসামীদের আদালতে সোপর্দ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031